Sunday, February 15, 2026

জয়ের দিনেই সমর্থকদের জন্য সুখবর, মুখ্যমন্ত্রীর সৌজন্যে ঘরের মাঠেই বাগানের ম্যাচ

Date:

Share post:

আইএসএস(ISL) শুরুতেই জয়, প্রেম দিবসে সমর্থকদের আরও একটা সুখবর দিলেন মোহনবাগান কর্তারা। ময়দান থেকে হকি সরে যাওয়ার কারণে আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগ ফ্লাডলাইটে নিজেদের মাঠেই খেলবে মোহনবাগান(Mohun Bagan) কেরল ম্যাচ জয়ের পর জানালেন সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বোস।

ম্যাচ শেষে যুবভারতীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য আমাদের জন্য বড় সাপোর্ট। তিনি যুবভারতী এবার বিনামূল্যে ব্যবহার করার অনুমতি দিয়েছেন,  এর পাশাপাশি বলতে চাই হকিকে অ্যাস্ট্রো টার্ফে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আসন্ন মরশুমে কলকাতা লিগে ঘরের মাঠেই নৈশালোকে খেলবে মোহনবাগান। ময়দানে ফুটবল ফিরছে। যা সম্ভবপর হল অ্যাস্ট্রো টার্ফে হকি ফেরায়।”

এই ম্যাচে  বাঙালি অস্মিতার আবেগ দেখা যা্য় যুবভারতীর গ্যালারিতে । মোহনবাগান(Mohun Bagan) সমর্থকদের টিফোতেও লেখা ছিল,  বাঙালি ভারতকে দিয়েছে সম্মান, শিখিয়েছে মৈত্র নেতৃত্ব, আজ বাংলা বললে সে বাংলাদেশি।

এই প্রসঙ্গে মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস সবলেন, “সমর্থকদের মধ্যে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখা যায়। বাংলা ভাষা, বাঙালিদের বিরুদ্ধে যে বিদ্বেষ দেখা যাচ্ছে এখন, তা নিয়ে গর্জে উঠে ভালো করেছে ওরা। এদিন প্রায় ৩০ হাজার সমর্থক মাঠে এসেছিলেন। প্রচুর ফ্যান ক্লাবও এসেছে। সবাইকে ধন্যবাদ। আশা করব মরশুম জুড়ে তাঁরা মাঠে হাজির থাকবেন।”

spot_img

Related articles

মার্চেই মোদির ব্রিগেড, দোল মিটলেই রথযাত্রায় জনসংযোগ বাড়াতে চায় বিজেপি 

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মার্চ মাসেই ব্রিগেডে বড়সড় জনসভা করতে চলেছে বিজেপি। সেই সভায় প্রধান বক্তা...

রাজ্যে বাদ পড়তে পারেন সাড়ে ৬ লক্ষ ভোটার, তালিকায় নজর মাইক্রো অবজারভারদের 

ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব শেষ হতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল নির্বাচন কমিশন। প্রাথমিক হিসাব অনুযায়ী, রাজ্যে...

সংখ্যালঘু প্রশ্নে শুভেন্দুর উল্টো পথে শমীক, তরোয়াল কেড়ে কলম দেওয়ার বার্তা সভাপতির 

রাজ্যে সংখ্যালঘু ভোট এবং দলের সংখ্যালঘু মোর্চার প্রাসঙ্গিকতা নিয়ে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরনো মন্তব্য ঘিরে বিতর্ক...

T20 WC: করমর্দন নিয়ে দুই মেরুতে সূর্য-সলমন, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার কলম্বোয় মহারন। টি২০  বিশ্বকাপের (T20 World Cup)গ্রুপ পর্বে খেলেত নামছে ভারত ও পাকিস্তান( India vs Pakistan)। মাঠের...