Thursday, June 18, 2026

T20 WC: করমর্দন নিয়ে দুই মেরুতে সূর্য-সলমন, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

রবিবার কলম্বোয় মহারন। টি২০  বিশ্বকাপের (T20 World Cup)গ্রুপ পর্বে খেলেত নামছে ভারত ও পাকিস্তান( India vs Pakistan)। মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচে মাঠের বাইরে বিতর্কও জারি। এই ম্যাচের আগে সব থেকে বড় প্রশ্ন দুই দল একে অপরের সঙ্গে করমর্দন করবে কিনা, এক বিতর্কের জন্ম হয়েছিল গত এশিয়া কাপে। সেই করমর্দন বিতর্ক কি ফিরতে চলেছে বিশ্বকাপেও। বিষয়টি নিয়ে মুখ খুললেন দুই দলের অধিনায়কই।

ধোঁয়াশা বজায় রেখে সূর্যকুমার বলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি। বাকি সব ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। আপাতত ভাল করে খেয়ে রাতে ঘুমাবো। তাই ২৪ ঘণ্টা অপেক্ষা করতেই হবে।”

পাক অধিনায়ক আঘা সলমন বলেন, “দেখাই যাক কাল কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়। আমার ব্যক্তিগত মতামতের কোনও অর্থ নেই। অতীতে যে ভাবে ক্রিকেট খেলা হয়েছে, সে ভাবেই খেলা উচিত। করমর্দন নিয়ে ওরা সিদ্ধান্ত নিক।”

এই ম্যাচে ফের ভারতীয় দলের প্রথম একাদশে বদল হতে পারে।  অভিষেক শর্মা সুস্থ হয়ে গিয়েছেন ফলে সঞ্জু ফিরবেন রিজার্ভে, দলে আসবেন পাঞ্জাব তনয়। একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারে ভারত। ওয়াশিংন ও কুলদীপের মধ্যে একজনকে খেলানো হবে। কুলদীপে পাল্লা ভারী। ম্যাচে বৃষ্টির আশঙ্কা আছে। শনিবার ভারতের অনুশীলেন বাধা হল বৃষ্টি। পুরো অনুশীলন করতে পারেনি ভারত।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা , ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

Related articles

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...