Wednesday, June 17, 2026

শ্রীরামপুরে ফরাসি প্রতিনিধিদল, ডেনিশ স্থাপত্যের সংরক্ষণে মুদ্ধ বিদেশি পর্যটকরা

Date:

Share post:

গঙ্গার ধারের তিলোত্তমা শ্রীরামপুরে ডেনিশ স্থাপত্যের টানে হাজির হলেন ফ্রান্সের এক প্রতিনিধিদল। শনিবার ৪০ সদস্যের ওই ফরাসি প্রতিনিধিদলটি শ্রীরামপুরের ঐতিহাসিক ডেনিশ আমলের স্থাপত্য ও ঐতিহ্যবাহী নিদর্শনসমূহ ঘুরে দেখেন। মূলত ডেনমার্কের ওই পুরনো স্থাপত্যগুলি কীভাবে সংরক্ষিত হচ্ছে, তা পর্যালোচনা করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। শ্রীরামপুরের হেরিটেজ ভবনগুলির সংস্কারের কাজ দেখে প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের সন্তোষ প্রকাশ করেছেন।

ফরাসি প্রতিনিধিদের মতে, অত্যন্ত পেশাদার এবং শৈল্পিক পদ্ধতিতে এই ঐতিহাসিক স্থাপনাগুলির সংরক্ষণ করা হয়েছে, যা হেরিটেজ রক্ষার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। ডেনিশ আমলের ভবন ও স্মৃতিস্তম্ভগুলির ভোলবদল দেখে মুগ্ধ বিদেশি পর্যটকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের ঐতিহ্য সংরক্ষণের কাজেরও ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে, চতুর্থবার সরকার গঠনের জন্য মুখ্যমন্ত্রীকে অগ্রিম অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তাঁরা।

এ দিন সফর চলাকালীন প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাকের আলি। তিনি বলেন, এমন একটি আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি গর্বিত। এই সফর শ্রীরামপুরের ঐতিহ্যকে বিশ্বের দরবারে নতুন করে পরিচিতি দেবে এবং আন্তর্জাতিক স্তরে সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেই তাঁর বিশ্বাস।

গঙ্গার তীরের এই প্রাচীন শহর এক সময় ডেনিশদের বাণিজ্যকেন্দ্র ছিল। আধুনিক রক্ষণাবেক্ষণের ফলে ডেনিশ চার্চ বা রাজবাড়ির মতো স্থাপত্যগুলি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। ফরাসি প্রতিনিধিদের এই পরিদর্শন শ্রীরামপুরের ঐতিহাসিক গুরুত্বকে বিশ্বমানচিত্রে আরও এক ধাপ এগিয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন – মার্চেই মোদির ব্রিগেড, দোল মিটলেই রথযাত্রায় জনসংযোগ বাড়াতে চায় বিজেপি 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...