Monday, February 16, 2026

‘নো কস্ট’ মডেলে নদীতে ড্রেজিং ব্যবস্থা নবান্নের

Date:

Share post:

উত্তরবঙ্গের নদীগুলির জলধারণ ক্ষমতা বাড়াতে সেচ দফতর নতুন মডেলে রাজ্যের (West Bengal Govt.) কোষাগার থেকে কোনও খরচ না করিয়েই পলি তোলার কাজ শুরু করতে চলেছে। সেচমন্ত্রী মানস ভূঁইয়া জানান, এই ‘নো কস্ট’ মডেলে বনাঞ্চলের বাইরে মোট ১১৪.৭৬ কিলোমিটার নদীপথে বর্ষার আগেই ড্রেজিং করা হবে। বর্ষার পরে আরও ২৪.৩৫ কিলোমিটার নদীপথে পুনরুজ্জীবনের কাজ হবে। পাশাপাশি বন দফতরের তরফে ৭৮.০৩ কিলোমিটার নদীপথে ড্রেজিংয়ের দায়িত্ব নেওয়া হবে। এর সঙ্গে ভাঙনপ্রবণ নদীতীর ধরে মোট ১৩৬ কিলোমিটার এলাকায় গাছ লাগানো হবে। দ্বিতীয় পর্যায়ে বর্ষার পরে আরও ৬৩ কিলোমিটার এলাকায় বৃক্ষরোপণ করা হবে।

গত বছরের ৪ ও ৫ অক্টোবর প্রবল বৃষ্টিতে ভুটান থেকে নেমে আসা আন্তঃসীমান্ত নদীগুলিতে হড়পা বানের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় বাঁধ ভাঙন ও ক্ষয়ক্ষতির ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই ব্যবস্থায় নদীর তলদেশ থেকে কত পরিমাণ বালি ও পলি তোলা যাবে, তা নির্ধারণ করবে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। সর্বোচ্চ দরদাতাকে কাজ দেওয়া হবে। নদী থেকে উত্তোলিত বালি ও পলির উপর রাজ্য প্রিমিয়াম বা রয়্যালটি নেবে, আর সেই অর্থেই ড্রেজিং ও পলি অপসারণের কাজ চালানো হবে। আরও পড়ুন: নিয়োগ নিয়ে বিক্ষোভে টেট পরীক্ষার্থীরা! ধুন্ধুমার বিকাশ ভবন চত্বর

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ইতিমধ্যেই এই মডেলে ডি-সিল্টিং প্রকল্প চালু হয়েছে। সেখান থেকে রাজ্যের আয় হয়েছে প্রায় ১৫৪ কোটি টাকা। দফতর সূত্রে খবর, রাজ্য জুড়ে প্রায় ১,৩৪৩ কিলোমিটার নদীপথ জুড়ে ১৫৭টি ড্রেজিং প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখান থেকে প্রায় ৩৯১ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের প্রকল্পগুলিও অন্তর্ভুক্ত।

spot_img

Related articles

লাল হলুদের প্রথম একাদশে সাউল, টিফোতে গর্বের ইতিহাস সমর্থকদের

আইএসএলের (ISL) প্রথম ম্যাচ খেলতে নামল ইস্টবেঙ্গল(East Bengal)। নর্থইস্ট দলের বিরুদ্ধে ম্যাচে জল্পনা কাটিয়ে দলে থাকলেন সাউল ক্রেসপো।...

I.N.D.I.A.-র নেতৃত্বে উপযুক্ত ‘মুখ’ মমতা! মন্তব্য মনমোহনের উপদেষ্টা বারুর

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে একমাত্র 'উপযুক্ত' মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের...

অভিষেকের সাহায্যে আপ্লুত: দুবাই পৌঁছে ধন্যবাদ-কৃতজ্ঞতা অঙ্কিতার, সাক্ষাৎ চান প্রিয় ‘দিদি’-‘দাদা’র সঙ্গে

পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল কাঁথির তরুণী সঙ্গীতশিল্পী অঙ্কিতা প্রধানের (Ankita Pradhan)। তবে শেষ...

অভিষেকের সেবাশ্রয় ২-এর উদ্যোগে বিনামূল্যে স্বচ্ছ হল বয়স্কদের দৃষ্টি

নিজের লোকসভা এলাকার মানুষের জন্য 'সেবাশ্রয়' কর্মসূচি চালু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ...