Friday, June 19, 2026

অভিষেকের সেবাশ্রয় ২-এর উদ্যোগে বিনামূল্যে স্বচ্ছ হল বয়স্কদের দৃষ্টি

Date:

Share post:

নিজের লোকসভা এলাকার মানুষের জন্য ‘সেবাশ্রয়’ কর্মসূচি চালু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথম পর্যায়ে সাফল্যের পরে হয় সেবাশ্রয় ২। এবার তার মাধ্যমে বিনামূল্যে স্বচ্ছ হল বয়স্কদের দৃষ্টি। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) ভিডিও পোস্ট করে জানালেন স্বয়ং তৃণমূলের (TMC) সেনাপতি।

‘সেবাশ্রয়’ (Sabashray) এখন মডেল। এবার সেবাশ্রয় ২-এর মাধ্যমে ৪৬ জন প্রবীণ নাগরিক বিনামূল্যে চোখের অস্ত্রোপচারের সুযোগ পেয়েছেন। সোমবার বিকেলে স্বাস্থ্য পরিষেবাকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে তুলে ধরে ‘সেবাশ্রয় ২’ উদ্যোগের সাফল্যের কথা এক্স হ্যান্ডেলে জানান অভিষেক। তাঁর বক্তব্য, নেতৃত্বের প্রকৃত অর্থই হল কোনও নাগরিক যাতে স্বাস্থ্যসেবার মত মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা।

এদিন অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন, মহেশতলা, বজবজ ও সাতগাছিয়ার বয়স্ক নাগরিকরা সেবাশ্রয় ২ প্রকল্পের আওতায় দীর্ঘদিনের চোখের সমস্যা থেকে মুক্ত হয়েছে। সেবাশ্রয়-২ তে চিকিৎসা করতে আসা ৪৬ জনকে দৃষ্টি আই কেয়ার সেন্টারে পাঠানো হলে সেখানেই বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। ফলতা ও মহেশতলার আরও ২০ জন রেণুকা চক্ষু ইনস্টিটিউট-এ সফল ভাবে চিকিৎসা করিয়েছেন। এছাড়াও, মেটিয়াব্রুজের ১০ জন বাসিন্দার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনে।

অভিষেক আরও জানিয়েছেন, “যতদিন আমার সেবা করার সুযোগ থাকবে, ততদিন এই ধরণের উদ্যোগ মনোযোগ, সহানুভূতি সাথে অব্যাহত থাকবে।”

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...