Saturday, June 20, 2026

আমরাই শাসক-আমরাই বিরোধী! কেন বললেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

রাজ্যে আমাদের এখন শাসক ও প্রধান বিরোধীদলের মতো আচরণ করতে হচ্ছে! এবিপি আনন্দের সাক্ষাৎকারে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। সেখানেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, যে বিষয় নিয়ে বিরোধীদের কথা বলা উচিত রাজ্যে বিরোধীরা সেটা বলে না। মমতার কথায়, “এখানে আমরাই বিরোধীদলের মতো থাকি। আর ওদের নেতারা দিল্লির নিরাপত্তা রক্ষী নিয়ে আগেপিছে দশখানা গাড়ির কনভয়ে ঘুরে বেড়ান।”

মুখ্যমন্ত্রী সাফ জানান, রাজ্যে কোথাও কোনও দুর্নীতি বা অপরাধের ঘটনা ঘটলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। সেখানে কোন দলের ব্যক্তি যুক্ত সেটা দেখেন না রাজ্যের প্রশাসনিক প্রধান। এই বিষয়ে বলতে গিয়ে সম্প্রতি বেলেঘাটায় প্রোমোটার গ্রেফতারের উদাহরণ দেন তিনি। জানান, অভিযোগ পেয়েই তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছেন।

রাজ্যের বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে মমতার মত, তারা “ডেস্ট্রাক্টিভ, ন্যারেটিভ”। তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও আগে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সৌজন্য ছিল। তিনিও সেই সৌজন্য সবসময় বজায় রেখেছেন। প্রাক্তন ২ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) ও বুদ্ধদেব ভট্টাচার্য যখনই অসুস্থ হয়েছেন, মমতা গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন, তাঁদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখনও সারা দেশের কাছে এক উদাহরণ। আজকের বিরোধীদের মধ্যে কাউকে কি তিনি সেভাবে দেখতে পান? উত্তরে মমতা জানান, কেন্দ্রের সিপাই-রক্ষী দিয়ে এদের জিরোকে হিরো করে রাখা হয়েছে।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...