Wednesday, February 18, 2026

ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, গুরুতর জখম ৪ শিশু!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের খড়গাছি-চাঁদপুর এলাকায় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ (Bhangar area explosion)। পিচ রাস্তার কাজ চলাকালীন ঘটনাটি ঘটে। সেই সময় রাস্তায় ৪ শিশু খেলাধুলা করছিল। বিস্ফোরণের অভিঘাতে তিনজনই গুরুতর জখম হয়। দ্রুত তাদের উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালের (MR Bangur Hospital) বার্ন ওয়ার্ডের আইসিইউতে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভাঙড় থানার মধ্য খড়গাছি এলাকায় ঘটকপুকুর থেকে চুটকির মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছিল। আচমকা বিস্ফোরণ ঘটে। স্কুল থেকে ফিরে সেই সময় ওই তিন শিশু রাস্তাতেই খেলছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন স্থানীয় প্রতিনিধি শওকত মোল্লা। পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস-ও হাসপাতালে এসে পরিবারের সঙ্গে কথা বলেন এবং সবরকম সহায়তার আশ্বাস দেন। পুলিশ সূত্রে জানা গেছে আহতদের মধ্যে সাদিকুল আহমেদের (৮) অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিড়ির আগুন থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। পলাতক ঠিকাদার। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

 

spot_img

Related articles

মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

রাজ্যে SIR আবহে অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্চের শুরুতেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে খবর। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত...

মার্চেই রাজ্যসভা নির্বাচন, দিন ঘোষণা কমিশনের 

বুধবার সকালে রাজ্যসভা ভোটের দিন (Rajya sabha elections) ঘোষণা নির্বাচন কমিশনের (Election Commission of India)। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলার...

ভেন্টিলেশনে সেলিম খান, আজই অস্ত্রোপচার সলমনের বাবার

হাসপাতালে ভর্তি অভিনেতা বলিউডের নবতিপর চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)। মঙ্গলবার রাতে লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital And Research...

ভিডিও দেখতে গিয়ে সমস্যায় ব্যবহারকারীরা, বিশ্বজুড়ে বন্ধ YouTube! 

বুধের সকালে হঠাৎ বিপত্তি। ইউটিউব স্ক্রিনে দেখা গেল ভিডিও চালাতে আচমকাই ভেসে উঠলো ‘Something Went Wrong’ লেখা। কোথাও...