Monday, April 20, 2026

ভিডিও দেখতে গিয়ে সমস্যায় ব্যবহারকারীরা, বিশ্বজুড়ে বন্ধ YouTube! 

Date:

Share post:

বুধের সকালে হঠাৎ বিপত্তি। ইউটিউব স্ক্রিনে দেখা গেল ভিডিও চালাতে আচমকাই ভেসে উঠলো ‘Something Went Wrong’ লেখা। কোথাও আবার ভিডিয়ো চলতে চলতে বন্ধ হয়ে গেল। বুধবার সকালে লক্ষাধিক YouTube ব্যবহারকারী এমনই সমস্যার সম্মুখীন হলেন। জানা গেল গোটা বিশ্বে অন্তত ২,৮০,০০০ ইউ টিউব ব্যবহারকারী এই সমস্যায় পড়েছেন। ঠিক কী কারণে পরিষেবা বন্ধ হল সেটা যদিও এখনও জানা যায়নি। যারা ইউটিউবের মোবাইল অ্যাপলিকেশন ব্যবহার করেন, তাঁরাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে, YouTube-এর ওয়েবসাইট এবং YouTube TV-তেও সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ৭,০০০ মানুষ টিভিতেও সমস্যার সম্মুখীন হয়েছে। সমস্যাটি আমেরিকাতে হলেও, ইংল্যান্ড, ভারত-সহ বেশ কয়েকটি দেশের মানুষ এই সমস্যায় পড়েছেন। সকাল সাড়ে ছ’টা থেকে সাড়ে সাতটার মধ্যে প্রায় ১৬ শতাংশ মানুষ এই সমস্যায় পড়েছেন। অন্যদিকে ৭৪ শতাংশ মানুষ অ্যাপে লগইন করতে পারেননি।

এরপরেই YouTube-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এটি Global Outrage। তাদের টিম এই বিষয়ে অবগত। YouTube-এ লগইন করতে অনেকেরই সমস্যা হচ্ছে। সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকে সমাজমাধ্যমে এই সমস্যার কথা জানিয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, Google-এর Content Delivery Network (CDN)-এ সমস্যার ফলে ভিডিয়ো দেখতে সমস্যা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েক জায়গায় এই সমস্যার সমাধান হয়েছে বলে খবর।

 

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...