Saturday, June 20, 2026

ক্লাস চলাকালীন স্কুলে ‘দাদাগিরি’ বিজেপি বিধায়কের! আঙুল উচিয়ে হুমকি শিক্ষককে

Date:

Share post:

ক্লাস চলাকালীনই ঝাঁটা হাতে ক্লাসরুমে ঢুকে বচসার অভিযোগ! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (Bankura School) বাঁকুড়ার ইন্দাস এলাকার কুশমুড়ি হাইস্কুলে। অভিযোগ, ইন্দাসের বিজেপি বিধায়ক (BJP MLA) কোনও অনুমতি ছাড়াই ক্লাসে ঢুকে পড়েন এবং প্রকাশ্যেই শিক্ষকের উপর চড়াও হয়ে ঝগড়া শুরু করে।

মঙ্গলবার সকালে কুশমুড়ি হাইস্কুলে চতুর্থ শ্রেণির ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই ঝাঁটা হাতে ক্লাসে ঢুকে পড়েন বিজেপি বিধায়ক। বিধায়কের নাম নির্মল ধাড়া। ক্লাসরুমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ক্লাসের মধ্যেই শিক্ষকের সঙ্গে বচসা শুরু করেন। তাঁর ফলে কার্যতই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে খুদে পড়ুয়ারা। নষ্ট হয় স্কুলের পরিবেশ। আরও পড়ুন: ৭ বছরের নাবালিকা ধর্ষণ করে ড্রামের জলে ডুবিয়ে খুন! অভিযুক্ত প্রতিবেশী ‘কাকু’

স্কুলের তরফে জানানো হয়েছে, যখন বিধায়ক স্কুলে ঢুকছিলেন তখনই তাঁকে বারবার আশ্বস্ত করা হয় যে স্কুলের সাফাইকর্মী আছে। তাঁরা নিয়মিত স্কুল পরিষ্কার রাখেন। কিন্তু তা মানতে নারাজ একগুঁয়ে বিধায়ক। এমনি ক্লাসরুমের মধ্যে গেলেও তাঁকে যথেষ্ট শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি কোনও কথা না শুনেই চড়াও হন শিক্ষকের উপর।

এই ঘটনার পর থেকেই কার্যত বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা বিধায়কের এই আচরণকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অসম্মান বলে সমালোচনা করেছেন। ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বলেন, “শিক্ষার্থীদের সামনে শিক্ষককে অসম্মান করা মোটেও গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষাক্ষেত্রে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপের উদাহরণ।”

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...