Wednesday, April 22, 2026

অস্ত্রোপচারের পর সংক্রমণ, যোগীরাজ্যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন ৯ রোগী

Date:

Share post:

মর্মান্তিক! উত্তরপ্রদেশের(UP) গোরক্ষপুরের(Gorakhpur )একটি বেসরকারি হাসপাতালে ছানি অপারেশন(cataract surgeries) করাতে গিয়ে ভয়াবহ সংক্রমণের ফলে অন্তত ৯ জন রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের চোখ বাদ দিতে হয়েছে। ১ ফেব্রুয়ারি আয়োজিত একটা শিবিরে ৩০ জন রোগীর অস্ত্রোপচার করা হয়েছিল, যার ২৪ ঘণ্টার মধ্যে ১৮ জনের চোখে সংক্রমণ ছড়িয়ে পড়ে। গোরক্ষপুরের সিকরিগঞ্জের নিউ রাজেশ হাসপাতালের এমন এক ভয়ানক ঘটনায় শোরগোল পড়ে যায় চারদিকে।

রোগীদের অবস্থার অবনতি হওয়ায়, বেশ কয়েকজনকে দিল্লি, লখনউ এবং বারাণসীর সুপার-স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অপারেশন করা চোখে তীব্র ব্যথা, রক্তপাত এবং পুঁজ বের হওয়ার মতো জটিলতা নিয়ে রোগীর পরিবারগুলি উদ্বেগ প্রকাশ করে। সঞ্জয় সিং নামে এক ব্যক্তি জানিয়েছেন অস্ত্রোপচারের পরপরই তার বাবার চোখ দিয়ে রক্তপাত শুরু হয়। তাঁকে বারাণসীতে পাঠানো হয় তারপর দিল্লিতে, কিন্তু রক্তপাত বন্ধ হয়নি। পরিবারের দুই সদস্যের অস্ত্রোপচার হয়েছে এবং দুজনেই অসুস্থ বলেও জানিয়েছেন তিনি।

ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি দল হাসপাতালটি পরিদর্শন করে এবং চক্ষু বিভাগটি সিল করে দেয়। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) দীপক মীনা আশ্বস্ত করেছেন যে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং এক বা দুই দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি এভাবে নেওয়া যায়!

সূত্রের খবর, তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিআরডি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে এবং জড়িত ডাক্তারদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। গোরক্ষপুর জেলার অন্যান্য গ্রামীণ হাসপাতালের অপারেশন থিয়েটার এবং অস্ত্রোপচারের জায়গাগুলি জীবাণুমুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে।

Related articles

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...

তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার

কখনও হেলিকপ্টার উড়তে বাধা। কখনও সভা করতেই অনুমতি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হরেক নিয়ম লাগু করার জন্যই নির্বাচন...