Tuesday, June 23, 2026

এপস্টিন কেলেঙ্কারির জের! গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন

Date:

Share post:

জন্মদিনের সকালে সান্ড্রিংহাম প্রাসাদ থেকে গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর (Former Prince Andrew Mountbatten)। পুলিশের তরফে সরাসরি কিছু না বলা হলেও এপস্টিন (Jeffrey Epstein ) ফাইল সংক্রান্ত তদন্তে নেমেই ব্রিটেনের প্রাক্তন এই যুবরাজকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।ব্রিটেনের রাজা চার্লস এই গ্রেফতারির প্রসঙ্গে জানিয়েছেন গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হবে।

জেফ্রি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর (King Charles’ brother Andrew) ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের কথা প্রায় সকলেই জানেন।সদ্য প্রকাশিত ফাইলে প্রাক্তন যুবরাজের কিছু আপত্তিকর ছবি সামনে এসেছে। জানা গেছে এপস্টিন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরেও তাঁকে ইমেল করে নিজের দুই কন্যা ইউজেনি এবং বিট্রিসের ছবি পাঠিয়েছিলেন অ্যান্ড্রু। এরপরই ব্রিটেনের রাজপরিবারের তরফে তাঁর খেতাব এবং সম্মাননা কেড়ে নেওয়া হয়েছিল। যদিও এপস্টিন কেচ্ছার জেরেই এই গ্রেফতারি কিনা তা এখনও পুলিশের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...