Tuesday, June 23, 2026

বলিউড থেকে কত টাকা পেলেন—প্রশ্ন উঠতেই কী বললেন রাজপাল যাদব?

Date:

Share post:

আর্থিক দায় মেটাতে না পেরে আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবকে (Rajpal Yadav)। সেই ঘটনার পরেই নড়েচড়ে বসে বলিউড। সহকর্মী অভিনেতাদের সহযোগিতায় শেষ পর্যন্ত মঙ্গলবার তিহাড় (Tihar) জেল থেকে মুক্তি পেলেন তিনি। তবে কার কাছ থেকে কত টাকার সাহায্য পেলেন তিনি?

সাহায্যের হাত বাড়ান বলিউড তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন অজয় দেবগন, সলমন খান সহ অনেকে। বিশেষ করে অভিনেতা সোনু সুদ সোশ্যাল মিডিয়ায় (Social Media) রাজপালের পাশে থাকার বার্তা দেন। তিনি লেখেন, রাজপাল দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা, কিন্তু জীবনে এমন সময় আসে যখন সবকিছু উলটপালট হয়ে যায়। তাঁর ছবিতে রাজপাল অভিনয় করবেন বলেও জানান সোনু। আরও পড়ুন: দুয়ারে রেশন: সুপ্রিম কোর্টে ব্যাকফুটে কেন্দ্র, স্বস্তি রাজ্যের 

তবে এই সহযোগিতার অঙ্ক কত—সে বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজপাল যাদব। জেলে যাওয়ার আগে তিনি শুধু অনুরোধ করেছিলেন, যাঁরা আগে পাশে ছিলেন, তাঁরা যেন আবার সাহায্য করেন।

মঙ্গলবার জেল থেকে বেরিয়ে এসে আর্থিক সাহায্য নিয়ে মুখ না খুললেও, নিজের অভিজ্ঞতার কথা স্পষ্ট ভাষায় জানান অভিনেতা। রাজপালের কথায়, জেলে সাধারণ মানুষ ও সম্মানীয় ব্যক্তিদের মধ্যে কোনও ভেদাভেদ করা হয় না। সকলের জন্য একই নিয়ম। তাঁর মতে, জেল সংস্কারের প্রয়োজন।

তিনি জানান, জেলে অন্য বন্দিদের মতোই থাকতে হয়েছে তাঁকে। একই খাবার, নির্দিষ্ট সময় মেনে সবকিছু চলেছে। কোনও বিশেষ সুবিধা পাননি তিনি। তবে একজন অভিনেতা হিসেবে অন্য বন্দিদের কৌতূহল ছিল, অনেকেই তাঁকে একবার দেখার জন্য অপেক্ষা করতেন।

রাজপাল আরও বলেন, তিনি আদালতের প্রতিটি শুনানিতে উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। দেশজুড়ে অগণিত মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেই তাঁর দাবি। পাশাপাশি আদালতকে ধন্যবাদ জানান নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...