Wednesday, April 22, 2026

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

Date:

Share post:

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনা গড়ায় মূলত দুটি ইস্যুকে সামনে রেখে। একটি রাজ্যসভার নির্বাচনে প্রার্থী কারা হবে সে-নিয়ে সিদ্ধান্ত নেওয়া অন্যদিকে দোলযাত্রা উপলক্ষে তৃণমূল কংগ্রেস বেশ কিছু কর্মসূচি নিতে চলেছে।

দুপুর তিনটের পর থেকে এই বৈঠকে রাজ্যসভার প্রার্থীপদ নিয়ে আলোচনা হয়। প্রার্থীপদে এবার চমক থাকতে পারে বলেই তৃণমূল সূত্রে খবর। কারা প্রার্থী হচ্ছেন? যারা রয়েছেন তাদের মধ্যে ক’জন ফের প্রার্থী হচ্ছেন? নতুন মুখই বা ক’জন? ২০১৯-এর লোকসভা ভোটের পর দীনশ ত্রিবেদী, মৌসম বেনজির নূর ও অর্পিতা ঘোষকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। একুশে বিধানসভা ভোটের আগে দীনেশ দল ছাড়েন। তাঁর জায়গায় রাজ্যসভায় যান জহর সরকার। আরজি করের ঘটনার পর জহর সরকার সাংসদ পদ ছাড়লে সেই আসনে প্রার্থী হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের চারটি আসনে কারা প্রার্থী হবেন সেটা এদিনের আলোচনায় উঠে আসে। অন্যদিকে, দোলযাত্রা উপলক্ষে তৃণমূলের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। জনসংযোগ বাড়াতে কর্মসূচি নেওয়া হবে। উৎসবের সময়েও মানুষের পাশে থেকে ভোট প্রচারের হাওয়া তোলা হবে।

সব মিলিয়ে এদিনের বৈঠক ছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে রাজ্যসভা ভোটের নোটিফিকেশন হয়ে গিয়েছে। যেকোনও দিনই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে দলের তরফেও দোলযাত্রাকে সামনে রেখে কর্মসূচির কথাও দ্রুত জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- ‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কমিশনের বাইক নিষেধাজ্ঞা নিয়ে মামলা হাইকোর্টে, বৃহস্পতিতে শুনানির সম্ভাবনা

ভোটবঙ্গে একের পর এক নজির বিহীন নির্দেশিকা জারি করে চলেছে নির্বাচন কমিশন (ECI) । যে সমস্ত জায়গায় নির্বাচন...

শ্রীজাতর গ্রেফতারির খবর ‘ভুয়ো’! বিজ্ঞপ্তি জারি কমিশনের 

পুরনো কবিতা মামলায় কবি শ্রীজাতর (Srijato) গ্রেফতারি পরোয়ানার খবরে যখন সাহিত্য থেকে সাংস্কৃতিক- রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক...

হোমস্টেতে আটকে মার্কিন তরুণীকে ‘ধর্ষণ’! গ্রেফতার ২

কর্নাটকের কোডাগু জেলায় এক মার্কিন তরুণীকে (US Tourist) মাদক খাইয়ে গণধর্ষণের (Sexual Assault) চাঞ্চল্যকর অভিযোগ উঠল। নির্যাতিতার দাবি,...

সরকারি আবাস ছেড়ে পুলিশ অবসার্ভার সাগরিকা হোটেলে কেন? ভিডিও দেখিয়ে প্রশ্ন তৃণমূলের

''যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন দাঁত, নখ বার বের করছে'', বুধবার ফের নির্বাচন কমিশনকে নিশানা করল তৃণমূল কংগ্রেস।...