Thursday, April 23, 2026

বাঙালি অস্মিতায় শান দিয়ে দুষ্টের দমনে অনিমেষ দত্ত, ‘আবার প্রলয়’ ঘটাতে তৈরি রাজ

Date:

Share post:

ফেব্রুয়ারির শেষেই স্বমেজাজে ফিরছেন ইন্সপেক্টর অনিমেষ দত্ত। এবার নিজের বিধানসভা এলাকাকে ছবির প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । বারাকপুরের বিধায়ক যে ওটিটি প্লাটফর্মে ‘আবার প্রলয়’ ঘটাতে সিজন ২ (Abar Proloy 2) নিয়ে আসছেন, সে খবর সকলের জানা। তবে বৃহস্পতির সন্ধ্যায় ট্রেলার প্রকাশ করে তিনি যে ঝলক দেখালেন তাতে স্পষ্টই বোঝা গেল যে আরও একবার মারকাটারি অ্যাকশনে ধরা দিতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে এবারে আরও ক্ষুরধার চিত্রনাট্য, আর সঙ্গে যুক্ত হল বাঙালি অস্মিতার কথা।

বিনোদনের মোড়কে অন্যায়ের বিরুদ্ধে লড়াই আর রাজ্য পুলিশের ক্ষমতার প্রমাণ দিতে চলেছেন পরিচালক ।আগের সিজনের মতোই থাকছে একটি আইটেম ডান্স। ফের শাশ্বতর মুখে ‘প্রলয়’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় সংলাপ ‘কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন…’ এবারেও ফিরছে। তবে ট্রেলারে ইন্সপেক্টর অনিমেষ দত্তর মুখে ‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’-এর মতো সংলাপ টানটান উত্তেজনার জন্ম দিয়েছে। বোঝাই যাচ্ছে অধ্যায়ের প্রতিবাদে বাংলার পুলিশের দাপট আর বাঙালি অস্মিতাকে তুলে ধরতে চেয়েছেন রাজ। বিভিন্ন প্রান্তে অনবরত ডাকাতির ছক কষে চলা ভিনরাজ্য থেকে আসা দুষ্কৃতীদের দমনে অনিমেষ ধরা দেবেন নিজস্ব স্টাইলে। সঙ্গে ফ্রাঞ্চাইজিতে যুক্ত হয়েছেন ওম সাহানি, রোহন ভট্টাচার্য, সৌরসেনী মৈত্ররা। সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) ও পার্থ ভৌমিক (Partha Bhowmik) তো থাকছেনই, এবার আবার পুলিশের উর্দি গায়ে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কেও (Kharaj Mukherjee)। আগামী ২৭ ফেব্রুয়ারি জি ফাইভের পর্দায় ‘আবার প্রলয় ২'(Abar Proloy 2) স্ট্রিমিং শুরু হবে।

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...