Thursday, April 23, 2026

অমানবিক দিল্লি! গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ল ৬ বছরের শিশু, সাহায্যে নেই সাড়া

Date:

Share post:

রাজধানীর রাস্তায় গাড়ি দুর্ঘটনায় (Road Accident in Delhi) মৃত্যু হল ৬ বছরের নাবালিকার। রিকশায় চেপে ঠাকুরমার সঙ্গে যাচ্ছিল শিশুকন্যা, বেপরোয়া গাড়ি ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দুজনেই। নাতনিকে বাঁচানোর জন্য কাতর অনুরোধ করেন বৃদ্ধা। কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এল না কেউ। অমানবিক দিল্লিকে দেখল গোটা দেশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শিশুকন্যার(six years old girl child death)।

পশ্চিম দিল্লির জনকপুরী (Janakpuri, West Delhi) এলাকার ঘটনায় দুর্ঘটনায় ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করেছে বলে। গ্রেফতার অভিযুক্ত চালক।৫৭ বছর বয়সি ঠাকুমা মার্সি জেভিয়ার জানান, ‘‘নাতনিকে রিকশায় করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎই একটা গাড়ি দ্রুত গতিতে এসে আমাদের রিকশায় ধাক্কা মারে। কী হয়েছে, তা বোঝার আগেই আমি রাস্তায় ছিটকে পড়ি। চোখ খুলি দেখি আমার পাশে পড়ে রয়েছে নাতনিও। আমার হাত রক্তে ভিজে গিয়েছে। আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছিল। কিন্তু সে সব ভুলে শুধু নাতনির কথা ভাবছিলাম। কী ভাবে তাকে বাঁচাব, তা নিয়ে চিন্তায় পড়ে যাই। সেখানেই একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে অনুরোধ করেছিলাম সাহায্যে জন্য। কিন্তু সাহায্য না-করেই গাড়ি নিয়ে চলে যান তিনি। আরও অনেকেই বলি কিন্তু কেউই তাৎক্ষণিক ভাবে সাহায্য করেননি।’’ এই ঘটনায় অমানবিক দিল্লির ছবি ধরা পড়তেই অনেকেই রাজধানীর বাসিন্দাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কান্নায় ভেঙে পড়েছেন মৃতার মা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ।

 

Related articles

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...