Tuesday, June 23, 2026

বাংলা সাহিত্যের নক্ষত্র পতন! প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়

Date:

Share post:

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক শঙ্কর প্রয়াত। শুক্রবার দুপুর ১.১২ নাগাদ মৃত্যু হন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় (Monishankar Mukharjee)। বিগত কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া সাহিত্যমহলে।

শহুরে সম্পর্কের নানা টানাপোড়েন, মুখ আর মুখোশ নিয়েই লেখা শঙ্করের ‘চৌরঙ্গী’। সাহিত্যিক শঙ্করের প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। কম বয়সে লেখা কত অজানারে তাঁকে পাঠকমহলে বিপুল পরিচিতি এনে দেয়। সেই বইয়ের সাফল্যই যেন তাঁর দীর্ঘ সাহিত্যপথের ভিত্তি রচনা করে।

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তাঁর সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া চৌরঙ্গী উপন্যাস থেকেও তৈরি হয় জনপ্রিয় সিনেমা। এই প্রসঙ্গে শঙ্কর একবার বলেছিলেন, “সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।”

১৯৩৩-এর ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোরের বনগ্রামে জন্ম মণিশঙ্কর মুখোপাধ্যায়ের (Monishankar Mukharjee)। বাবা হরিপদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী। তাঁর ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে কখনও শিক্ষকতা, কখনও হাইকোর্ট পাড়ায় কাজ করলেও লেখালেখির প্রতি গোড়া থেকেই অনুরক্ত তিনি। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সমেত অসংখ্য জনপ্রিয় বইয়ের প্রণেতাও শঙ্কর।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...