Tuesday, June 23, 2026

মমতার সওয়ালেই সুপ্রিম-মান্যতা! লজিক্যাল ডিসক্রিপেন্সির সমাধানে জুডিসিয়াল অফিসার নিয়োগের নির্দেশ

Date:

Share post:

এসআইআরের নথি যাচাই নিয়ে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সওলালেই কার্যত মান্যতা দিল শীর্ষ আদালত। শুক্রবার শুনানিতে SIR নিয়ে রাজ্যের পরিস্থিতিকে একস্ট্রা অর্ডিনারি বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট। সময়মতো বিধানসভা নির্বাচন করতে দ্রুত বাংলার এসআইআর শেষ করতে হবে। রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সমস্যা সমাধানের লক্ষ্যে জুডিসিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। নিয়োগের দায়িত্বে থাকবেন কলকাতা হাই কোর্টর (Calcutta High Court) প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি ১০ মার্চ।

এদিন শুনানিতে দ্রুত SIR শেষ করতে হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ। রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সমস্যা সমাধানের লক্ষ্যে জুডিসিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এই ‘জুডিশিয়াল অফিসার’দের নিয়োগ করবেন। জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজদের ‘জুডিশিয়াল অফিসার’ হিসাবে নিয়োগ করা যাবে। দ্রুত লজিক্যাল ডিসপিক্রিপেনশসি সংক্রান্ত সমস্যার সমাধান করার কাজ করবেন এই জুডিসিয়াল অফিসাররা। তাঁদের লজিস্টিকাল সাপোর্ট দেবে রাজ্য সরকার। এরা ডিমড ডেপুটেশনে যোগ  দেবেন।

একইসঙ্গে নির্বাচন কমিশন এবং রাজ্যের সরকারের আধিকারিক ডিজিপি, মুখ্যসচিব, জাতীয় নির্বাচন কমিশনারদের সুপ্রিম কোর্টের অনুরোধ, শনিবার তারা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে অচলাবস্থার অবসান করুন। সব পক্ষকে হাইকোর্টের সঙ্গে সহয়োগিতা করতে আহ্বান করেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১০ মার্চ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...