Thursday, April 23, 2026

নতুন সম্পর্কে ঈশান! মাহিকার জন্মদিনে নাচলেন সতীর্থের বোনের সঙ্গে

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের মধ্যেই এসছে ঈশান কিষাণের (Ishan Kishan) বিয়ের খবর। অদিতি হন্ডিয়াকে নিয়ে ঈশানের (Ishan Kishan) পরিবারের মতভেদের তথ্যও সামনে এসেছে। এরই মধ্যে সতীর্থের বোনের সঙ্গে উদ্দাম নাচ ভারতীয় ক্রিকেটারের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে।

১৯ ফেব্রুয়ারির বান্ধবী মাহিকা শর্মার জন্মদিন উপলক্ষে টিম হোটেলের ঘরেই পার্টি রেখেছিলেন হার্দিক পাণ্ডিয়া। সেখানে উপস্থিত ছিলেন ঈশান(Ishan Kishan) ছিলেন অভিষেক শর্মা এবং তাঁর বোন কোমল। কেক কাটেন হার্দিকের চর্চিত প্রেমিকা। এরপরেই ঘরের নিয়ন আলোয় অভিষেকের বোনের সঙ্গে উদ্দাম নাচতে দেখা যায় ঈশানকে। ১৮ সেকেন্ডের সেই ভিডিওই ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ক্রিকেটের (Cricket) পাশাপাশি এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে আলোচনা। ঈশানের দাদু অনুরাগ পাণ্ডে (Anurag Pandey) প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, নাতির পছন্দকেই পরিবার সম্মান দেবে। তাঁর কথায়, ঈশান যাঁকে বিয়ে করতে চাইবে, পরিবার তাঁকেই মেনে নেবে। আর সেই মন্তব্যের পর থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে।

অভিষেক শর্মার বোনের সঙ্গে নাচের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন সম্পর্কে জড়ালেন ঈশান? অনেকেই আবার বলছেন, সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে একটা ব্রেক পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেটাররা।

২০১৯ সালের আইপিএলে (IPL) স্ট্যান্ডে বসে ঈশানকে সমর্থন করতে দেখা গিয়েছিল অদিতিকে। সেই সময় থেকেই দু’জনের সম্পর্ক (Relationship) নিয়ে গুঞ্জন শুরু। পরে ইনস্টাগ্রামে (Instagram) একে অপরের ছবিতে মন্তব্য, পোস্ট শেয়ার—সব মিলিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়েছে তাঁদের ঘনিষ্ঠতা। পরিবারের দাবি, অদিতি বহুদিন ধরেই ঈশানের পরিবারের পরিচিত মুখ।

Related articles

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...