Thursday, April 23, 2026

রজতজয়ন্তী বর্ষে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’, কালজয়ী সৃষ্টির উদযাপনে গায়ক পর্ণাভ

Date:

Share post:

সৃষ্টি হয়েছিল নয়ের দশকে, তারপর কখনও বিলম্বিত আবার কখনও দ্রুত লয়ের সুরে বাংলার আট থেকে আশির ঘরে পৌছে গেছে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’। সময়ের চাকা ঘুরেছে কিন্তু এতটুকু জনপ্রিয়তা কমেনি এই কালজয়ী সৃষ্টির। তাই বিগত ২৫ বছর ধরে মিটিং থেকে শোভাযাত্রায় মঞ্চের মতো প্রায় সব বয়সী কণ্ঠে ধ্বনিত হয়েছে ‘আমি আমার আমকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই’। এই গানের রজত জয়ন্তী বর্ষে শিল্পী প্রতুলের (Pratul Mukhopadhyay) সৃষ্টিকে সম্মান জানিয়ে নতুন করে গানটি গেয়েছেন গায়ক পর্ণাভ (Parnava Banerjee)। কোন বাহ্যিক আড়ম্বর নেই, গানে অতিরিক্ত এক্সপেরিমেন্টের বাহার নেই। মূল সঙ্গীতের মাধুর্যকে অটুট রেখে পরিবেশন করেছেন এই প্রজন্মের শিল্পী। বর্ষীয়ান গায়ক- গীতিকার প্রতুল মুখোপাধ্যায় না ফেরার দেশে চলে গেলেও, তাঁর গান যে অমর ঠিক সেকথাই যেন বুঝিয়ে দিলেন তরুণ শিল্পী।

আরও পড়ুন : ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, অমর একুশের পোস্টে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর 

এই গানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পর্ণাভ। তিনি জানিয়েছেন, তাঁর এই গানটাই প্রতুল মুখোপাধ্যায় নিজের হাতে রিলিজ করেছিলেন এবং সেটিকে অথেনটিক আখ্যা দিয়েছিলেন। এ এক পরম প্রাপ্তি। আসলে প্রতিটি মানুষের মত প্রত্যেক গানের একটা জন্মদিন হয়। আর যদি সে কালের যাত্রায় দীর্ঘ পথ পাড়ি দেয় তাহলে সে দশকের পর দশক পেরিয়ে অমরত্ব লাভ করে। বাঙালি তার বাঙালিয়ানার যেকোনো উদযাপনে ‘আমার আমি’কে খুঁজে পেতে প্রতুল মুখোপাধ্যায়ের সৃষ্টির শরণাপন্ন হয়। পর্ণাভ গানটিকে নতুন করে ডিজিটাল প্লাটফর্মে (digital platform) আনলেন। এ যেন পূর্বসূরীর প্রতি উত্তরসূরীর শ্রদ্ধা নিবেদন। বাংলা সংগীত জগতের প্রবাদপ্রতিম পুরুষ নিজে অত্যন্ত খুশি হয়েছিলেন। আজ তিনি নেই, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) তাঁর গান প্রবেশ করছে সব কর্ণকুহরে। স্মৃতিমেদুর পর্ণাভ।

Related articles

অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে আজ বিজেপির দফারফা করেছি: অভিষেক  

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। আর সেদিন সন্ধেয় দলীয় প্রার্থীর হয়ে মেটিয়াবুরুজের কারবার পিঙ্ক স্কোয়ার থেকে...

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...