Thursday, April 23, 2026

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

Date:

Share post:

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)এর নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরল ‘উইমেন ইন ব্লু’(India Women)। জুনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) আগে এই জয় ভারতীয় শিবিরে বড় অক্সিজেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এই সিরিজেই (Series) আরেকটি মাইলফলক স্পর্শ করেন হরমনপ্রীত। মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক (International) ম্যাচ খেলার নজির গড়েছেন তিনি। সেই সঙ্গে অধিনায়ক (Captain) হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়—সব মিলিয়ে স্মরণীয় সফর ভারতের।

তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় পায় অস্ট্রেলিয়া। ফলে শনিবারের তৃতীয় ম্যাচ কার্যত ‘ফাইনাল’ (Final) এর রূপ নেয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

শুরুতেই শেফালি বর্মা (Shefali Verma) দ্রুত আউট হলেও ইনিংসের রাশ ধরেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। তাঁর সঙ্গে দৃঢ় জুটি গড়ে তোলেন জেমাইমা রডরিগেজ (Jemaima Rodriguez)। দু’জনের জুটিতে ওঠে ১২১ রান। স্মৃতি ৫৫ বলে ৮২ রান করেন—ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছয়। জেমাইমা করেন ৪৬ বলে ৫৯। শেষে রিচা ঘোষ ৭ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তোলে ভারত।

জবাবে ভারতীয় বোলারদের দাপটে চাপে পড়ে অস্ট্রেলিয়া। অ্যাশলি গার্ডনারের ৫৭ রান ছাড়া তেমন প্রতিরোধ গড়তে পারেননি আর কেউ। শ্রেয়াঙ্কা পাতিল ২২ রানে ৩ উইকেট নেন। শ্রী চরণী নেন ৩টি, অরুন্ধতী রেড্ডি ২টি এবং রেণুকা সিং নেন ১ উইকেট। অস্ট্রেলিয়া থামে ১৫৯ রানে।

১৭ রানের জয়ে সিরিজ পকেটে পুরে নেয় ভারত। বিশ্বকাপের আগে এই জয় যে ভারতীয় মহিলা দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়াবে, তা বলাই বাহুল্য।

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...