Friday, April 24, 2026

ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে বিস্ফোরণ! জখম ২ কোবরা জওয়ান

Date:

Share post:

মাও -বিরোধী অভিযানের মাঝেই ভয়ঙ্কর আইইডি (IED) বিস্ফোরণ! ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand Maoist attack) পশ্চিম সিংভূমের সারান্ডা অঞ্চলে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) দুই কোবরা জওয়ান (CoBRA)। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, পশ্চিম সিংভূমের ছত্রিডেরা গ্রাম লাগোয়া ঘন জঙ্গলে যৌথভাবে পুলিশ ও সিআরপিএফের একটি দল মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। রবিবার সকালে ২০৯ ব্যাটেলিয়নের দুই কোবরা জওয়ান আগেই পাতা প্রেসার-আইইডির উপর পা দিয়েছিলেন। বিস্ফোরণের পরেই জঙ্গলের ভেতর থেকে জওয়ানদের বার করে আনেন সহকর্মীরা। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি তাঁদের এয়ারলিফট করে রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে 

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে মাওবাদী নির্মূল অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছ । তারপর থেকে তৎপরতার সঙ্গে দেশ জুড়ে চলছে এই অভিযান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়েছেন বা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন বেশ কিছু মাও নেতা। তবে এই ঘটনার পরে গোটা অঞ্চল ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। জেলা প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, বিনা প্রয়োজনে গভীর জঙ্গলে ঢুকবেন না। আশপাশে কোনও সন্দেহজনক বস্তু বা নড়াচড়া চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...