Wednesday, June 24, 2026

পাকিস্তানের সঙ্গে জড়িয়ে সূচির সমীকরণ, সেমির ম্যাচ থেকে বঞ্চিত থাকবে ইডেন?

Date:

Share post:

গ্রুপ পর্বের পর শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আট(Super 8)। প্রথম ম্যাচই বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন দলের বিরুদ্ধে ১ পয়েন্ট পাকিস্তান। ফলে কিছুটা হল সলমন আঘা আলিদের। ফলে সেমিফাইনাল নিয়ে অঙ্ক কষা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। পাকিস্তান(Pakistan) সেমিতে জায়গা করে নিলে অনেক হিসেব অদল বদল হয়ে যাবে। ইডেন(Eden) যেমন ম্যাচ পাবে না তেমনই আবার ভারতকেও শ্রীলঙ্কাতে খেলতে যেতে হতে পারে।

শেষ পর্যন্ত পাকিস্তান সেমিতে উঠলে ইডেনে(Eden) যে সেমিফাইনাল হবে না সেটা নিশ্চিত। কারণ পাকিস্তান ভারতের মাটিতে খেলবে না। আবার পাকিস্তানের ম্যাচ যদি ভারতের বিরুদ্ধে পড়ে সেক্ষেত্রে কলম্বোতে খেলতে হবে সূর্যকুমারদের। সেক্ষেত্রে অন্য সেমিফাইনাল হবে ওয়াংখেড়েতে। আর যদি ভারত-পাকিস্তান ম্যাচ নাও হয়, তাতেও পাকিস্তান ম্যাচ হবে কলম্বোতে, ভারতের ম্যাচ হবে ওয়াংখেড়েতে। সেক্ষেত্রেও ইডেনে সেমিফাইনাল থেকে বঞ্চিত থাকবে।

বিশ্বকাপের ফর্ম্যাট অনুসারে, এক গ্রুপের প্রথম দলের সঙ্গে অন্য গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দল সেমিফাইনাল খেলবে। সেক্ষেত্রে ভারত নিজেদের গ্রুপে প্রথম এবং পাকিস্তান নিজেদের গ্রুপে দ্বিতীয় হলে সেমিতে ভারত-পাক ম্যাচ হতে পারে। এখানেই শেষ নয় পাকিস্তান ফাইনালে উঠলে খেতাব নির্ণায়ক ম্য়াচ হবে কলম্বোতে। ফলে পাকিস্তানের পারফরম্যান্সের সঙ্গে অনেক সমীকরণ জড়়িয়ে আছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...