Monday, February 23, 2026

ক্র্যাপ! ‘দ্য কেরালা স্টোরি টু’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনুরাগ

Date:

Share post:

আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কামাখ্যা নারায়ণ সিং(Kamakhya Narayan Singh) পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত ‘দ্য কেরালা স্টোরি টু’। ট্রেলারে একটি দৃশ্যে দেখা যাচ্ছে একটি সংখ্যালঘু পরিবারের প্রধান চরিত্রকে জোর করে গোমাংস খাওয়ানো হচ্ছে। এই ছবি নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপ(Anurag Kashyap)। সাফ জানিয়ে দিলেন ছবিটি সম্পূর্ণভাবে ‘প্রচারমূলক’।

অনুরাগ কাশ্যপ(Anurag Kashyap) চিরকালই ঠোঁটকাটা। তাই এই ছবি নিয়েও তিনি যে নিজের অবস্থান পরিবর্তন করবেন না সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। স্পষ্ট করেই জানিয়ে দিলেন, ”’দ্য কেরালা স্টোরি’ একেবারে বাজে ছবি। এটা সম্পূর্ণ প্রোপাগান্ডা। একেবারে বাজে কথা। এভাবে কেউ কাউকে গরুর মাংস খাওয়ায়? এভাবে তো কাউকে খিচুড়িও খাওয়ানো হয় না। আবর্জনা, একে বলা যায় ক্র্যাপ।”

তিনি স্পষ্ট করেই অপপ্রচারের প্রসঙ্গ তুলে বলেন, “ওরা শুধু টাকা রোজগার করতে চায় এবং সবাইকে খুশি করার নামে মানুষকে বিভক্ত করতে চায়। নির্মাতা অত্যন্ত লোভী মানুষ। তিনি শুধু অর্থ উপার্জন ছাড়া কিছুই বোঝেন না।” যদিও অনুরাগের পাল্টা সমালোচনা করেছেন ছবির পরিচালক নারায়ণ সিং(Kamakhya Narayan Singh)।

প্রসঙ্গত, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও একটি বিবৃতি জারি করে ছবিটির নিন্দা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “ধর্মীয় সম্প্রীতির ভূমি কেরালাকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে দেখানোর অপপ্রচেষ্টা আমাদের সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে। কেরালার ধর্মনিরপেক্ষতাকে মিথ্যা প্রচারের মাধ্যমে দুর্বল করার অপচেষ্টা রুখে দেওয়া এবং সৌভ্রাতৃত্ববোধের মূল্যবোধ বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।”

উল্লেখ্য, ছবিটি কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে। অতএব ছবি মুক্তি পেলেই বোঝা যাবে, বিতর্কের মাত্রা ঠিক কোন পর্যায়ে যেতে পারে।

spot_img

Related articles

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান: শুভ্রাংশুকে আগলে মুকুলের শেষযাত্রায় অভিষেক

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান- পরিবারের সদস্যের মতো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সূর্যদের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! একলা চলার নীতি বুমরাহ-অক্ষরের

একটা হারেই সূর্যকুমার যাদবের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! সোমবার আহমেদাবাদ থেকে চেন্নাই উড়ে গেল ভারতীয় দল। তবে যাত্রাপথে...