Thursday, June 25, 2026

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

Date:

Share post:

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক অঙ্ক মিললে তবেই ক্রিকেটের নন্দন কাননে(Eden) হতে পারে সেমিফাইনাল ম্যাচ।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে সেমিফাইনালের তিন ভেন্যু, কলকাতা( Kolkata), মুম্বই(Mumbai), কলম্বো। সহজ রফা ছিল ভারতের খেলা পাকিস্তান বিরুদ্ধে না হলে সেটা মুম্বইতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে হলে সেটা হবে কলম্বোতে। ভারত সেমিফাইনালে উঠলে কোন মাঠে খেলবে তা প্রতিপক্ষ অনুসারে চূড়ান্ত হবে। পাকিস্তান বাদে ভারত অন্য যে কোনও দলের মুখোমুখি হলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবেন সূর্যেরা।

এবার নতুন শর্ত দিয়েছে শ্রীলঙ্কাও। তারাও নিজেদের দেশের মানুষের সামনে সেমিফাইনাল খেলতে চাইছে। একটি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে আইসিসি বার্তা দিয়েছে, ‘‌প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেটি হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, সেক্ষেত্রে ইডেন নয় প্রথম সেমিফাইনাল হবে কলম্বোতে।’‌

এই বার্তা থেকে পরিষ্কার, আগে যেমন শুধু পাকিস্তান উঠলে সেমিফাইনাল ইডেন থেকে সরে যেত, এবার তাতে যুক্ত হয়েছে শ্রীলঙ্কাও। অর্থাৎ, পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল উঠলেই খেলা ইডেন থেকে সরে যেতে পারে।

আগামী ১ মার্চ সুপার আটের শেষ ম্যাচ ইডেনে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। নির্ণায়ক ম্যাচে পছন্দের উইকেট পেতে পারে ভারত।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...