Wednesday, June 24, 2026

বিধানসভা নির্বাচনের আগে ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) নেতৃত্বে বৃহস্পতিবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠক। বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা। বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। সূত্রের খবর, নিয়োগ, কর্মচারী সংক্রান্ত উন্নয়নমূলক সিদ্ধান্ত এবং শিল্পের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত ছাড়পত্র—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এ দিন সিদ্ধান্ত হতে পারে। ভোটের আগে কিছু প্রশাসনিক প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলছে।

মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে। সে ক্ষেত্রে বৃহস্পতিবারের বৈঠকই কি বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক? নাকি মার্চের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী আরও একটি বৈঠক ডাকবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। নির্বাচনের আগের শেষ পর্যায়ের প্রশাসনিক প্রস্তুতির নিরিখে এই বৈঠকের সিদ্ধান্তগুলির দিকে এখন নজর থাকছে রাজনৈতিক মহলেরও। আরও পড়ুন: ‘হর ঘর জল না বিষ’! অন্ধ্রপ্রদেশে বিষাক্ত পানীয় জলে মৃত্যু, বিজেপি জোট সরকারকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...