পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের! চালু হচ্ছে সৌরচালিত ডিপ টিউবওয়েল

কৃষি ক্ষেত্রে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে প্রথম সৌরবিদ্যুত (West Bengal Solar Irrigation) চালিত মিডিয়াম ডিপ টিউবওয়েল প্রকল্প চালু হয়েছে। রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেবহোগ এলাকায় পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প চালু হয়েছে। এই সৌরচালিত প্রকল্পের মাধ্যমে ১৫০ বিঘা কৃষিজমিতে সেচের ব্যবস্থা হবে। উপকৃত হবেন মোট ৩৫৮ জন চাষি। ইতিমধ্যেই ১৩০ বিঘা জমিতে সেচ পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে ৬০ বিঘায় ধান, ৪০ বিঘায় রজনীগন্ধা এবং ৩০ বিঘায় সবজি চাষ হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সৌর বিদ্যুৎ চালিত পাম্প, স্প্রিংকলার ও টিউবওয়েল বসানো হয়েছে। নদিয়ার খিসমা এলাকায় ৬টি লাইট ডিউটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। সুন্দরবনের লবণাক্ত এলাকায় সৌরচালিত ড্রিপ সেচ ব্যবস্থাও চালু হয়েছে বলে জলসম্পদ দফতর সূত্রে জানা গেছে। এই ধরনের প্রকল্পে ডিজেল পাম্পের উপর নির্ভরতা কমবে। ফলে চাষের খরচ ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রনে আসবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক
Sponsored

প্রশাসনের দাবি, আদিবাসী অধ্যুষিত এলাকায় এই প্রকল্প কৃষকদের আয়ের পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সফল হলে রাজ্যের অন্যান্য এলাকাতেও এই মডেল বিস্তারের ভাবনা রয়েছে। দফতর সূত্রে জানা গিয়েছে, প্রকল্পে ৬টি মাউন্টিং স্ট্রাকচারের উপর ৩৬টি সৌর প্যানেল বসানো হয়েছে। মোট ক্ষমতা ১৯,৮০০ ওয়াট পিক। গোটা প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় ৪৩ লক্ষ ৯৬ হাজার টাকা। লক্ষ্য, পরিবেশবান্ধব, নির্গমনহীন ও সাশ্রয়ী সেচ ব্যবস্থা গড়ে তোলা।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
