Thursday, February 26, 2026

তেলুগু রীতিতে বিয়ে শুরু বিজয়-রশ্মিকার, কোডাভা নিয়মে বিবাহ অনুষ্ঠান বিকেলে

Date:

Share post:

বিনোদন জগতের এই মুহূর্তের সবথেকে বড় হাইভোল্টেজ খবর মানেই রশ্মিকা মন্ধানা (Rashmika Mandanna) ও বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) বিয়ের অনুষ্ঠান। ২৬/২৬ দিনটিকেই নিজেদের জীবনের সব থেকে স্মরণীয় মুহূর্তের জন্য বেছে নিয়েছেন তারকা যুগল। সকাল দশটায় তেলুগু রীতিতে বিয়ে শুরু তারকা যুগলের। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত রয়েছেন বলে খবর। দক্ষিণ ভারতীয় রীতি মেনে দিনভর সব আচার অনুষ্ঠান চলবে বলে ‘বিরোশ’ টিমের তরফে জানানো হয়েছে।

পারিবারিক শিকড়কে গুরুত্ব দিয়ে একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজয় ও রশ্মিকা (Vijay-Rashmika Wedding)। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্যবাহী কোডাভা নিয়মে বিবাহ অনুষ্ঠান হবে বিকেলে।দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো মণ্ডপ আর সাদামাটা মার্জিত আয়োজনে নিজেদের বিয়ের দিন সাজিয়ে তুলেছেন ‘গীতা গোবিন্দম’ জুটি। বিয়ের পর তারকা দম্পতির প্রথম লুক দেখার জন্য মুখে রয়েছেন অনুরাগীরা।

 

spot_img

Related articles

মায়ের মৃত্যুদিনে কুরুচিকর আক্রমণ! সোশ্যাল মিডিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইমনের

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অহরহ ট্রোলের শিকার হন সেলেব্রিটি থেকে সাধারণরা। যাঁরা ট্রোল করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

উত্তরে হালকা বৃষ্টি, মার্চের শুরু থেকেই ঊর্ধ্বমুখী বাংলার পারদ!

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে চলতি সপ্তাহের শুরুতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টিতে (Rain) দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় পারদ পতন হয়েছে।...

জলপথে নতুন দিশা: কলকাতায় আসতে চলেছে ওয়াটার মেট্রো

কলকাতার (Kolkata) জল পরিবহন (Water Transport) ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুত করতে নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই...

কারও পৌষমাস কারও সর্বনাশ, ইডেনে বাড়ছে সেমিফাইনালের সম্ভাবনা

ইডেনে(Eden) বাড়ল টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনাল(Semifinal) ম্যাচের সম্ভাবনা। শেষ চারের ম্যাচ নিয়ে সূচি ঘোষণার পর থেকেই আশা...