Tuesday, April 28, 2026

পরিবেশ সচেতনতায় প্যাংগং ম্যারাথন, লাদাখে বাংলার মুখ ঋত্বিক

Date:

Share post:

লাদাখ মানেই চোখের সামনে ভেসে উঠে সুন্দর প্রাকৃতিক শোভা, নৈসর্গিক প্যাংগং লেক, সোনম ওয়াংচুকের কর্মতীর্থ। যেখানে যাওয়ার স্বপ্ন ভ্রমণপ্রেমীদের চিরন্তন-চিরকালীন। স্বপ্নের সেই লাদাখেই অনুষ্ঠিত হল ‘প্যাংগং ফ্রোজেন লেক ম্যারাথন'(Pangong Frozen Lake Marathon)। চলতি মাসের ২৫ তারিখে এই ম্যারাথনে বাংলার মুখ উজ্জ্বল করলেন ঋত্বিক দাস(Ritwik Das )।

প্রথম বিশ্বের মতো ভারতেও সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা অর্জন করছে ম্যারাথন। তবে সেটা নগরের রাজপথে পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ম্যারাথন যে পরিবেশ সচেতনতার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে সেটা প্রমাণ করল লাদাখ।

প্রাক্তন ভারতীয় আইস হকি খেলোয়াড় চম্বা সেতানের উদ্যোগে এবং ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই ম্যারাথন একাধারে একটি মর্যাদাপূর্ণ ক্রীড়া ইভেন্ট এবং অন্যদিকে লাদাখের হিমবাহ রক্ষার একটি পরিবেশগত পদক্ষেপ। ঋত্বিক দাস পেশাগতভাবে বণিক সভার প্রতিনিধি, ১৩৯ বছরের ‘বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (BNCCI)-র অধিকর্তা । কিন্ত এখানেই তাঁর পরিচয় সীমাবদ্ধ নয়, তিনি পরিবেশপ্রেমীও।

বিশ্বায়নের ছোঁয়া লাগছে পাহাড়েও, পুজিঁবাদী বিশ্বায়নের কুফলে পাহাড়়ের পরিবেশ বিপন্ন হচ্ছে। ভূ-বৈচিত্র সংকটের মুখে পড়ছে। এই পরিস্থিতি পরিবেশপ্রেমীরা একত্রিত হয়েছেন, প্রতিবাদ আন্দোলনের নীতি নয় সচেতনতা বৃদ্ধিতে ম্যারাথনে পা মেলালেন দেশ-বিদেশের দৌড়বিদ থেকে পরিবেশপ্রেমীরা। এই ম্যারাথনে বাংলার প্রতিনিধি ঋত্বিক(Ritwik Das)।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ঋত্বিক বলেন, ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় এবং মাইনাস ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দৌড়ানো অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও, এই ম্যারাথন প্রমাণ করেছে যে ক্রীড়া অনুষ্ঠান কেবল প্রদর্শনী নয়, বরং পরিবেশ সংরক্ষণ এবং সংস্কৃতির বিকাশে এক শক্তিশালী মাধ্যম হতে পারে। এই অঞ্চলে সোনম ওয়াংচুকের মতো স্বপ্নদর্শীরা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং মানুষের কল্যাণের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক উপলব্ধি করাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

এর পাশাপাশি ঋত্বিক আরও বলেন, এই বছর লাদাখে স্বাভাবিকের তুলনায় কম তুষারপাত হয়েছে, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতি কীভাবে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। বাংলারও এমন উদ্যোগের প্রয়োজন যার মাধ্যমে জনমানসে পরিবেশগত সচেতনতা ছড়িয়ে দিতে পারে।

বাংলা জুডে় শীতকালে প্রতিটি শহরেই আয়োজিত হচ্ছে ম্যারাথন। এই বাংলার দার্জিলিং থেকে সুন্দরবন থেকে প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজনীন, পরিবেশরক্ষার উদ্যোগে ম্যারাথনে পা মেলাক আরও অনেক ঋত্বিকরা।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...