Tuesday, April 28, 2026

বড়পর্দায় পঞ্চম দা-র বায়োপিক, স্কটল্যান্ডে শ্যুটিংয়ের পরিকল্পনা নীরজের! 

Date:

Share post:

বলিউডের ‘পঞ্চম’ এবার বড়পর্দায়! ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র রাহুল দেব বর্মনের (RD Burman) বায়োপিক নিয়ে জল্পনা বাড়ছে বলিউডে। শোনা যাচ্ছে পরিচালক নীরজ পান্ডে (Neeraj Pandey) ইতিমধ্যেই ছবিটির চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ করেছেন। কাস্টিং নিয়ে কিছুটা সাসপেন্স বজায় থাকলেও সূত্রের খবর স্কটল্যান্ডে (Scotland) শুটিং করতে আগ্রহী পরিচালক। ইতিমধ্যেই বিদেশের বেশ কিছু জায়গায় লোকেশন রেইকি করা হয়েছে। তালিকায় রয়েছে বুদাপেস্টও।

কিংবদন্তি শিল্পীর মিউজিক লেগেসি নিয়ে কাজ করার সহজ নয়। তবে ‘স্পেশাল ২৬’ পরিচালক বরাবর চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। শোনা যায় শচীন কর্তা ও মীরা দেব বর্মনের ছেলে জন্মের পর নাকি পঞ্চম সুরে কেঁদে উঠেছিলেন, সেই থেকে রাহুলের নাম হয় ‘পঞ্চম’। ভারতীয় সংগীতে জগতকে (Indian music industry) পাশ্চাত্যের সঙ্গে মিশিয়ে এক নতুন মিউজিকের জন্ম দিয়েছিলেন আর ডি (RD Burman)। বলিউডের পাশাপাশি বাংলাতেও একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। এককথায় ১৯৬০ থেকে ১৯৮০ এর দশক পর্যন্ত বলিউড সঙ্গীতকে (Bollywood Music) বদলে দিয়েছিলেন। পাশ্চাত্যের মিউজিকের (Western music) সঙ্গে ইলেকট্রনিক্স যন্ত্রকে মিশিয়ে স্বতন্ত্র সুর তৈরি করেছিলেন তিনি। তাঁর সঙ্গে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমারের কাজ চিরস্মরণীয়। বায়োপিকে রাহুলের চরিত্রকে অভিনয় করবেন তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে প্রথম সারির এক অভিনেতার কাছে প্রস্তাব গেছে। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। পাশাপাশি আর ডি বর্মনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল আরেক কিংবদন্তি আশা ভোঁসলের (Asha Bhosle)। এই চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে।

 

Related articles

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...