Saturday, June 27, 2026

HIV আক্রান্তের শিশুপুত্রকে স্কুল থেকে তাড়ালেন অঙ্গনওয়াড়ি কর্মী

Date:

Share post:

বাবার HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন (HIV Discrimination in Basirhat)। তাই তাঁর চার বছরের ছোট্ট ছেলেকে ICDS স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীর (Anganwadi Worker) বিরুদ্ধে। মহকুমা শাসকের দফতরে ওই পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ওই কর্মী।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকায়। এখানকার এক বাসিন্দা HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় এই খবর জানাজানি হওয়ার পরেই এদিন ওই ব্যক্তির চার বছরের বাচ্চাকে এলাকার ICDS স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ, শিশুটি অন্যদিনের মতোই পড়তে গিয়েছিল সেখানে। কিন্তু সেখানকার দিদিমণি তাকে বলে স্কুল থেকে চলে যেতে। বাচ্চাটি বাড়িতে জানালে তার মা বাচ্চাটিকে আবার স্কুলে নিয়ে যায় কারণ জানতে। শিশুটির মা বলেন, “দিদিমণি বলেন ওর বাবা খারাপ রোগে আক্রান্ত তাই ওকে আর স্কুলে রাখা যাবে না।” আরও পড়ুন: ‘তোমাকে খুব ভালবাসি’, মাকে মেসেজ করে আত্মঘাতী তরুণী

এরপর বসিরহাট মহকুমা শাসকের দফতরে মেল মারফত এবং পরে লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, তার বাচ্চা যাতে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা করা হোক। শিশুটির পিসি জানান, স্কুল থেকে বাচ্চাটির জন্য খাবার পাঠানো হচ্ছে। কিন্তু ওকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। ICDS সেন্টারের দিদিমণি অবশ্য দাবি করেন, তিনি কখনই বাচ্চাটিকে স্কুলে আসতে বারণ করেননি। তাঁর কথায়, “আমি কোনও অন্যায় করিনি বা বাচ্চাটিকে আমি স্কুল থেকে বের করে দিইনি। আমার কাছে ছবি তোলা আছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার বদনাম করা হচ্ছে।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...