'তোমাকে খুব ভালবাসি', মাকে মেসেজ করে আত্মঘাতী তরুণী

বিদেশে কর্মরত মাকে 'তোমাকে খুব ভালবাসি মা' লিখে আত্মহত্যা তরুণীর (Hyderabad Suicide Case)! মৃত তরুণীর নাম বোনু কোমালি (২১)। বুধবার তেলঙ্গানার হায়দারবাদে এক ভাড়াবাড়ি থেকে কোমালির দেহ উদ্ধার হয়েছে তাঁর দেহ (Student Suicide India)। বিজ্ঞানের এই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত জীবনে টানাপড়েনের জেরে তরুণী আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। পড়াশুনার পাশাপাশি ভ্লগারও ছিলেন তরুণী।
Sponsored

পুলিশ সূত্রে খবর, কর্মসূত্রে কুয়েতে থাকেন কোমলির মা। সোমবার ভোরে শেষবার মাকে মেসেজ একটি পাঠান কোমলি। তাতে লেখেন,'মা, আমি তোমাকে খুব ভালোবাসি।' এর পরেই আর ফোনে মেয়ের সাড়া না পেয়ে কোমলির এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন ইউটিউবারের মা বারালক্ষ্মী। বন্ধুরা সেই দিন দুপুরে ফ্ল্যাটে দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করলেও কোমলির উত্তর মেলেনি। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভাঙলে ভিতর থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। আরও পড়ুন: মায়ের মৃত্যুদিনে কুরুচিকর আক্রমণ! সোশ্যাল মিডিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইমনের
ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মঘাতী হয়েছেন কোমলি। ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সহকর্মী ইউটিউবার তরুণের সঙ্গে গত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন কোমলি। যদিও সেই সম্পর্ক এক সময় ভেঙে যায়। মাস ছয়েক আগেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তরুণী। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। রহস্যমৃত্যুর অন্য কারণ আছে কিনা জানতে তরুণীর ফোন খতিয়ে দেখছে পুলিশ।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
