Saturday, February 28, 2026

সরকারি জমি ‘অপব্যবহার’! ধোনিকে আইনি নোটিশ সরকারের

Date:

Share post:

আইপিএলের আগে বিড়ম্বনা বাড়ল মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। নিজের রাজ্যেই এবার আইনি নোটিশ(Notice) পেলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। সরকারি জমিকে নিজের ব্যক্তিগত কাজে অপব্যবহার করার অভিযোগ উঠেছে ধোনির বিরুদ্ধে।

ঝাড়খণ্ডের হাইজিং বোর্ডের(Housing Board )পক্ষ থেকে ধোনিকে হার্মু রোডে একটি জমি দেওয়া হয়েছিল। সেই জমি শুধুমাত্র বসবাস করার জন্যই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। শর্ত ছিল সেখানে কোনও ব্যবসায়িক কর্মকাণ্ড করা যাবে না। কিন্ত সরকারের নজরে এসেছে, সেই জমি ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিষয়টি নিয়ে কঠোর হচ্ছে হেমন্ত সোরেন প্রশাসন।

ঝাড়খণ্ডের হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয়লাল পাসওয়ান জানিয়েছেন, রাঁচিতে যে জমি ধোনিকে দেওয়া হয়েছিল তা শুধুমাত্র বসবাসের জন্য। সেখানে কোনও ব্যবসায়িক কর্মকাণ্ড চালানো যাবে না। কিন্ত ধোনি সহ অনেকেই সেই শর্ত লঙ্ঘন করছেন। তাদের নজরে এসেছে জমিটি ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। তাই ধোনি সহ অনেককেই নোটিশ পাঠানো হচ্ছে।

সরকারের দেওয়া জমিতে বেসরকারি চিকিৎসাকেন্দ্র খোলার অভিযোগ উঠেছে ধোনির(MS Dhoni )বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্ত করছে হাউসিং বোর্ড। যদিও বেআইনি কাজের অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে জমি সরকার ফিরিয়ে নিতে পারে। যদিও বিষয়টি নিয়ে ধোনির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামনেই আইপিএল তার আগে ধোনির অস্বস্তি বাড়াবে এই ঘটনা।

spot_img

Related articles

সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান...

এখনও ৬০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন: ডিলিটেড ভোটাদের আবার আবেদন করার সুযোগ

পূর্ণাঙ্গ ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ শনিবার প্রকাশিত হওয়ায় পরে গোটা রাজ্যের মানুষ নিজেদের নাম ভোটার তালিকায় নিশ্চিত...

ফাঁস বঙ্গ-বিজেপির ‘দৈন্যদশা’! মানিকচকে ‘ভাড়া করা লোক’ দিয়ে পোস্টার, ধরা পড়ল ভিনরাজ্যের ২ শ্রমিক

তাদের বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব আসনে প্রার্থী পাওয়া যাচ্ছে না। বঙ্গ বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ বাংলার...

নায়িকার সঙ্গে পরকীয়া সম্পর্কে বিজয়! বিবাহ বিচ্ছেদের মামলা অভিনেতা-পত্নীর

দক্ষিণ ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে যখন এক বিজয়ের হৈ হৈ করে বিয়ে হচ্ছে, তখন আরেক বিজয়ের দাম্পত্য ভাঙতে বসেছে।...