Friday, May 1, 2026

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

Date:

Share post:

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের আশঙ্কা (Flight cancellation)। অসামরিক বিমান পরিবহন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী রবিবার দেশ জুড়ে ৪৪৪ টি বিমান বাতিল থাকতে পারে। ফলে ভারত থেকে লন্ডন বা কানাডা যেতে সমস্যায় পড়তে হবে যাত্রীদের। শনিবার ৪১০ টি বিমান বাতিল করার পর অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু (Civil Aviation Minister Ram Mohan Naidu Kinjarapu) ডিজিসিএ (Director General of Civil Aviation) আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তারপরই রবিবার বিমান বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা বিমানবন্দর (NSCBI Airport) থেকে কাতার এবং সৌদি আরবগামী একাধিক বিমান বাতিল করা হয়েছে।

ভারত থেকে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাগামী প্রায় বিমান বাতিল করা করার কথা আগেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India)। হামলার জেরে সকাল থেকে সম্পূর্ণ বন্ধ দুবাই বিমানবন্দর। আটকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। এদিন কলকাতা থেকে দুবাইগামী ফ্লাই এমিরেটস, দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান, আরবিয়ার বিমান এবং আবু ধাবীগামী ইথিয়াদ এয়ার ওয়েসের বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। আগে থেকে কিছু ঘোষণা না হওয়ার এয়ারপোর্টে এসে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। পরিষেবা বাতিলের কথা জানানো হয়েছে স্পাইস জেটের তরফেও। ডিজিসিএ-র (DGCA) তরফ থেকে বলা হয়েছে, যাত্রীদের সুরক্ষা এবং এয়ারলাইনসের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, প্রয়োজনে রুট পরিবর্তন করা হতে পারে।

 

Related articles

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...

গণনার আগে বৈঠক অভিষেকের: শনিবার ভার্চুয়াল নির্দেশ প্রার্থী-এজেন্ট-কর্মীদের

নির্বাচনের প্রথম ধাপ থেকে বিজেপির পক্ষে কাজ করে সুবিধা পাইয়ে দিতে অভিযুক্ত নির্বাচন কমিশন। তৃণমূলের প্রার্থী থেকে কর্মীরা...

ভোট পরবর্তী প্রক্রিয়ায় ‘বেআইনি হস্তক্ষেপ’ বিজেপি প্রার্থী রূপার! অভিযোগ দায়ের লাভলির

বৃহস্পতিবার রাত থেকেই পোস্টাল ব্যালটে কারচুপি ও স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...

IPL: ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক, বোর্ডের দ্বারস্থ হবে আরসিবি?

আইপিএলে(IPL) ক্যাচ বিতর্ক। রজত পতিদারের আউটকে ঘিরে আগুনে বিতর্কে নয়া মোড়।এই বিতর্কিত ক্যাচ নিয়ে আইপিএলের টেকনিক্যাল কমিটিতে অভিযোগ...