Friday, May 1, 2026

বিশ্বকাপজয়ী রিচার নামেও অ্যাজুডিকেশনের স্ট্যাম্প, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

Date:

Share post:

ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বাংলা তথা দেশের গর্ব। কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে পাশ করতে পারলেন না রিচা ঘোষ(Richa Ghosh)। সদ্য প্রকাশিত ভোটার তালিকাতে রিচার নামের উপরও অ্যাজুডিকেশনের  স্ট্যাম্প মেরে দিয়েছে কমিশন। শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষের নামের পাশেও লেখা – ‘অ্যাজুডিকেশন’! এতেই অবাক সকলে।

শিলিগুড়ি(Siliguri) শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা(Richa Ghosh) এবং তাঁর পরিবারের সদস্যরা। সময় পেলেই নিজের বাড়িতে থাকেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। এখানেই শেষ নয় জানা গিয়েছে, দিদি সোমশ্রী ঘোষের নামের পাশেও লেখা ‘ অ্যাজুডিকেশন’। শনিবার প্রকাশিত হওয়া ভোটার তালিকা অনুযায়ী, ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন।

প্রশাসনের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে। শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে সূত্রে খবর, সময়মতো নথি পেশ না হওয়ায় সম্ভবত এমনটা হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, রিচা বর্তমানে বিদেশে আছেন। তারা গোটা বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দফতরে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিষয়টি নিয়ে জানিয়েছেন, সব স্ক্রুটিনি করে দেখা হবে শহরের অনেক নাগরিকের সঙ্গে কথা হয়েছে আমার তাদের চিন্তা না করার আশ্বাস দেয়া হয়েছে রাজ্য সরকার সব রকম ভাবে পাশে আছে তাদের অন্যদিকে ক্রিকেট তারকা রিচা ঘোষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলা হয়েছে সমগ্র বিষয়টি নিয়ে স্ক্রুটিনি করে ফের নির্বাচন কমিশনের কাছে জবাব চাইবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচন প্রায়দর গোড়ায় তার আগেই সাধারণ মানুষের হয়রানি শিলিগুড়ির মানুষ ভুলে যাবেন না ভোট বাক্সে এসআইআর নিয়ে যে হয়রানি তা উত্তর দেবে জনগণ।

আন্তর্জাতিক মঞ্চে দেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এক ক্রীড়াবিদের নাম এমন অবস্থায় থাকায় প্রশাসনিক প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, কারণ বিপুল সংখ্যক নাম একই পরিস্থিতিতে রয়েছে।

সিইও দফতরের পক্ষ থেকে বার্তায় বলা হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী খসড়া তালিকায় রিচা ঘোষের তথ্য ছিল ‘অ্যানম্যাপড’ ছিল।  ত্রুটি সংশোধনের জন্য রিচার পরিবারের পক্ষ থেকে শুনানিতে অংশ নেওয়া হয়েছিল। সমস্ত নথিও জমা পড়ে। তবে সময় মতো মামলার নিষ্পত্তি না হওয়াতেই সমস্যা হয়েছে।

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...