Friday, May 1, 2026

ট্রাম্পের দেশে বিশ্বকাপ বয়কটের পথে ইরান! রোনাল্ডোকে নিয়েও উদ্বেগ

Date:

Share post:

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের(Iran) মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতে। কূটনীতির সঙ্গে খেলাধুলার সম্পর্ক নিবিড়। যুদ্ধের প্রভাব পড়তে পারে ফুটবল বিশ্বকাপে। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১১ জুন থেকে শুরু ফিফা ফুটবল বিশ্বকাপ। আমেরিকাও নাও খেলতে যেতে পারে ইরান(Iran)। সেদেশের ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়েছে, তারা আমেরিকার মাটিতে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাতে ইরান ফুটবল সংস্থার এক কর্তার জানিয়েছেন, আমেরিকায় গিয়ে তাঁরা বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করবেন।

এই বিষয়ে ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রম (Mattias Grafstrom) জানিয়েছেন, ‘আমরাও খবর আপনাদের মতোই পড়ছি। এখনই বিস্তারিত মন্তব্য করা তাড়াহুড়ো হবে। তবে দুনিয়াজুড়ে যা ঘটছে, আমরা সব নজরে রাখছি।’ একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা, যেখানে সব দল অংশ নেবে।’

গত বছর বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বাসিন্দাদের আমেরিকা যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সিদ্ধান্তের প্রতিবাদ করে ইরানের কর্তারা সূচি ঘোষণার অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। শুরুতে তাঁদের ভিসাও দেয়নি আমেরিকা। বিস্তর টালবাহানার পর ভিসা দেওয়া হয় এবং ইরানের কর্তারাও সিদ্ধান্ত বদলে আমেরিকায় গিয়ে সূচি ঘোষণার অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু তাতে সম্পর্ক শীতল হয়নি।

এদিকে রোনাল্ডোকে নিয়ে উদ্বেগ ভক্তদের মধ্যে। কারণ আল নাসেরের হয়ে খেলা কিংবদন্তি ফুটবলার এখন রয়েছেন সৌদির রাজধানী রিয়াধে। সেখানেই একের পর এক বোমাবর্ষণের আওয়াজ শোনা গিয়েছে বলে খবর।

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...