Sunday, May 3, 2026

পরিবারের ১০ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন, আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

Date:

Share post:

বাংলাতে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ করা হয়েছে শনিবার। বিচারাধীন তালিকায় নাম উঠেছে বাংলার ৬০ লক্ষ নাগরিকের। এবার একই পরিবারের ১০ সদস্যের নাম বিচারাধীন তালিকায় দেখে আতঙ্কে মৃত্যু হল মুর্শিদাবাদের এক বৃদ্ধের। মৃতের নাম আবদুল শেখ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল-কংগ্রেস। সোমবার সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে লালগোলা-বহরমপুর রাজ্যসড়ক (Lalgola-Berhampore State Highway) অবরোধ করে বিক্ষোভে নেমেছে স্থানীয়রা।

মুর্শিদাবাদের তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বুধিয়া মাঠপাড়ার বাসিন্দা আবদুল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবদুল ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই এই এলাকার বাসিন্দা। ভোটার কার্ডে নামের বানানে সমস্যা থাকায় ডাক এসেছিল এসআইআর হেয়ারিং-এ। জমা দেওয়া হয়েছিল প্রয়োজনীয় সব নথিও। কিন্তু তার পরেও পরিবারের ১০ জনের নাম ওঠেনি চূড়ান্ত তালিকাতে। হেয়ারিং-এ ডাক আসার পর থেকেই আতঙ্কে ছিলেন বৃদ্ধা। শনিবার চূড়ান্ত তালিকা দেখার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার রাতে তিনি প্রবল অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ভোরে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বৃদ্ধের। তারপরেই ক্ষোভ ছড়ায় এলাকায়। আরও পড়ুন: দ্বিতীয় দফায় কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? জানাল কমিশন

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...