Wednesday, June 24, 2026

আজ দোলপূর্ণিমা, বসন্তের রঙিন উৎসবে মেতে উঠতে তৈরি আট থেকে আশি 

Date:

Share post:

সাদাকালো কঠিন জীবনের সব অবসাদ দূরে সরিয়ে আজ মনকে রঙিন করে তোলার পালা। ফাগুনি পূর্ণিমায় আজ রঙের উৎসব। দোলযাত্রা (Dolyatra) উপলক্ষে মঙ্গলের সকাল থেকে প্রকৃতির আনাচে-কানাচে গোলাপি -হলুদ কিংবা নীল-বেগুনিদের উজ্জ্বল উপস্থিতি। পাড়ার মোড় থেকে ক্লাব স্কুল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সকাল থেকেই বসন্ত উৎসবের রঙিন শোভাযাত্রার ছবিটা চোখে পড়ছে। শহর কলকাতা থেকে জেলা সর্বত্র রঙিন আবির গালে মেখে রবি ঠাকুরের গানের সুরে কোথাও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও আবার ভক্তিভরে রাধা-কৃষ্ণের আরাধনা (Radha Krishna Puja)। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফিস, বাংলা জুড়ে আজ সর্বত্রই ছুটির মেজাজ। উৎসবের আনন্দে যাতে কোথাও কোনও বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে শহরে আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ২ মার্চ বিকেল ৫ টা ৫৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়েছে, ছাড়বে ৩ মার্চ বিকেল ৫ টা ৭ মিনিটে। ফলে বাঙালি মতে দোল পূর্ণিমা পালিত হচ্ছে মঙ্গলবার। অবাঙালি মতে হোলিকা দহন উদযাপন করা হবে ৩ মার্চ। হোলি পালিত হবে আগামী বুধবার অর্থাৎ ৪ মার্চ।  বাংলায় মূলত বৈষ্ণব ধর্মীয় রীতি মেনে দোল উদযাপন করা হয়। সর্বধর্ম সমন্বয়ের এই বাংলায় একাধারে হিন্দুদের উৎসব অন্যদিকে চলছে মুসলিমদের রমজান মাস পালন। তাই কোনও ভাবেই যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা সাম্প্রদায়িক অশান্তি তৈরি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...