Thursday, June 18, 2026

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

Date:

Share post:

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct) অভিযোগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) ডিসিপ্লিনারি কমিটি মোহনবাগানকে অভিযুক্ত করেছে। আগামী শুক্রবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দিয়েছে এআইএফএফ।

ক্লাব দায়িত্বশীলতার সঙ্গে আরোপিত আর্থিক জরিমানা মেনে নিলেও, দর্শকশুন্য স্টেডিয়ামে ম্যাচ করার শাস্তির বিরুদ্ধে আপিল করেছে, কিন্তু ফেডারেশন তা নাকচ করেছে।

খবর অনুযায়ী, শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে গভীরভাবে হতাশ করেছে মোহনবাগান( Mohun Bagan) কর্তৃপক্ষকে। আর্থিক জরিমানা তারা সদিচ্ছা থেকে মেনে নিয়েছে, তবে পুরো স্টেডিয়াম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হাজার হাজার আবেগপ্রবণ, আইন মেনে চলা সমর্থকদের প্রতি অন্যায় শাস্তি বলে দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ। সমর্থকদের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের আবেদন গৃহীত হয়নি।

মোহনবাগান জানিয়েছে, এই নির্দেশে তারা হতাশ। ক্লাব বিবৃতিতে লিখেছে, “এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে মোহনবাগান হতাশ। আমরা জরিমানা মেনে নিয়েছিলাম। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়ে ক্লাবের হাজার হাজার সমর্থককে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সমর্থকেরাই ক্লাবের প্রাণ।”

টানা তিন ম্যাচে টানা জয় এবং ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। চেন্নাইয়িনকে ২-০ গোলে হারানোর পর মহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছেন রবসন রবিনহোরা।

সর্ব-ভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৬ তারিখ ওড়িশা ম্যাচ দেখতে যাবেন না মোহনবাগান সভাপতি দেবাশীস দত্ত, সচিব সৃঞ্জয় বোস। বাগানের দুই কর্তাই তীব্র প্রতিবাদ করেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে।

রাতের দিকে মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে এসেছে বদল। যেখানে আগামী ৬ মার্চ আসন্ন হোম ম্যাচের জন্য পূর্বের সম্পূর্ণ স্টেডিয়াম বন্ধ রাখার নির্দেশটি পরিবর্তন করে আংশিক স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...