Wednesday, May 6, 2026

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

Date:

Share post:

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবাকে খামেনেই উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছে।

৩৬ বছর ধরে দেশ শাসনকারী খামেনেই ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েলি যৌথ হামলায় নিহত হন। তাঁর তার মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হন। খামেনেই স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহও হামলায় মারা যান।ইরানের Revolutionary Guards টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, খামেনেইকে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে এবং তেহরানে তাঁকে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হবে। তবে, সমাধির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

খামেনেইর কোনও মনোনীত উত্তরসূরি ছিল না। আয়াতোল্লা আলিরেজা আরাফি (Ayatollah Alireza Arafi), রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই-র সমন্বয়ে গঠিত তিন সদস্যের ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ পরবর্তী উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছিলেন।

‘অপারেশন এপিক ফিউরি’ নামে মার্কিন-ইজরায়েল যৌথ হামলা চালিয়েছিল। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই হামলায় ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার কয়েক ঘন্টা পরে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। যার মধ্যে দুবাই, আবুধাবি, কাতার এবং বাহরিন-সহ উপসাগরীয় অঞ্চলে আঘাত হানে। ইরান তার সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দেন যে “যুদ্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য আলোচনায় বসতে ইরানের “অনেক দেরি” হয়ে গিয়েছে।

মঙ্গলবার সংঘর্ষ চতুর্থ দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, দুবাইতে মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে সমস্ত কর্মী “নিরাপদ”।

 

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...