Wednesday, June 24, 2026

বন্ধুকে খুন করে স্ত্রীকে উপহার! কর্নাটকে গ্রেফতার যুবক

Date:

Share post:

বন্ধুত্বের উপর ভরসা করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সেই বন্ধুত্বই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল। আড়াই লক্ষ টাকার লোভে নিজের ঘনিষ্ঠ বন্ধুকেই খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কর্নাটকের (Karnataka) চিক্কামাগালুরু (Chikkamagaluru) জেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ (Police) সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম শফি (Shafi)। সে বিরুর এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তি পুত্তারাজু (Puttaraju), পেশায় তিনি একজন ওয়েল্ডার। তদন্তে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে একটি আর্থিক সংস্থার সোনার নিলামে যাওয়ার কথা বলে পুত্তারাজুকে ডেকে নেয় শফি। বন্ধুর কথায় বিশ্বাস করে পুত্তারাজু প্রায় আড়াই লক্ষ টাকা নগদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।

এরপর মোটরবাইকে করে তাকে হোন্নাভাল্লি (Honnavalli) এলাকার কাছের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় শফি। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বলে পুলিশের দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুত্তারাজুর। এরপর তার কাছ থেকে নগদ টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

পরদিন সকালে এক দুধ বিক্রেতা জঙ্গলের মধ্যে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের পর শফি আরাসিকেরে এলাকার একটি লজে গিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করে। অভিযোগ, সেখানেই লুট করা টাকার একটি অংশ স্ত্রীর হাতে তুলে দেয় এবং সেই টাকা দিয়েই তার জন্য একটি নতুন টেলিভিশনও কেনে। প্রায় সাত বছরের বন্ধুত্বের এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...