Wednesday, June 17, 2026

সাংবাদিক খু.নে বেকসুর খালাস ডেরা সাচা প্রধান রাম রহিম 

Date:

Share post:

সাংবাদিক খুনের মামলায় বেকসুর খালাস পেলেন ডেরা সাচা প্রধান গুরমিত রাম রহিম(Ram Rahim)। শনিবার এই রায় দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ২০০২ সালে সাংবাদিক রাম চন্দ ছত্রপতি খুনে নাম জড়ায় রাম রহিমের। সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছিল সিবিআই-এর বিশেষ আদালত। এবার সেই রায় বাতিল করে তাঁকে মুক্তি দিল হাইকোর্ট ।

সাংবাদিক রাম চন্দ ছত্রপতি অভিযুক্ত তোলেন ডেরায় থাকা মহিলাদের যৌন শোষণ করা হচ্ছে। তারপরেই একটি হুমকি চিঠি আসে। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই বাড়ির বাইরে খুন করা হয় সাংবাদিককে।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দারস্থ হয় ছত্রপতির বাবা। এরপর মামলার ভার যায় সিবিআইয়ের বিশেষ আদালতে।এরই মধ্যে ২০১৭ সালে রাম রহিমকে পঞ্চকুলা (Panchkula) আদালতে আনা হয়েছিল অন্য একটি মামলার রায় ঘোষণার জন্য। ওই সময় দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত এবং ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ক্লাসে শরীর ‘ম্যাসাজ’ প্রধান শিক্ষিকার 

এরপর ২০১৯ সালে পঞ্চকুলার সিবিআই আদালত রাম রহিম-সহ আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করে। এর বিরুদ্ধে ফের হাইকোর্টে আপিল করা হয়। শনিবার সেইটাই বেকসুর খালাস পেলেন রাম রহিম।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...