Monday, March 9, 2026

নারী দিবসে আদিবাসী নৃত্যে-বাউল গানে গলা মেলালেন মমতা, ধর্না মঞ্চ মুখরিত মুখ্যমন্ত্রীর লেখা গানে

Date:

Share post:

প্রতিবাদের অন্যতম ভাষা সঙ্গীত! পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ৬০ টাকা বেড়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের রান্নাঘরে চাপ বাড়বে তাই নারী দিবসে ধর্ণা মঞ্চ থেকেই গানের মাধ্যমে প্রতিবাদে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।

এর প্রতিবাদেই আন্তর্জাতিক নারী দিবসে পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। কালো শাড়ি পরে হাতা ও খুন্তি নিয়ে মিছিলে যোগ দিয়েছেন সকলেই। এরপরেই ধর্ণা মঞ্চে গ্যাস সিলিন্ডারের কাটআউট এবং বাসনপত্র নিয়ে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এদিন ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী লেখা ও সুরে ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানের মাধ্যমে শুরু হয় নারী দিবসের সকাল। শুধু তাই নয়, আদিবাসীদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের অনুরোধ করেন ধামসা মাদল বাজিয়ে গানের সাথে নৃত্য পরিবেশন করতে। কন্যাশ্র্রী নিয়ে গানের সাথে তাল মেলালেন মুখ্যমন্ত্রীও। এরপর ‘ওহে গৌরী তোমায়’ গানের মাধ্যমে শুরু হয় বাউল গানের অনুষ্ঠান। সময়ের সাথে ধর্নার তৃতীয় দিনে মঞ্চে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই সন্তান। আজানিয়া ও আয়ংশকে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী।

আবেগের এই মুহূর্ত ক্যামেরাবন্দী হলেও মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন কোনওভাবেই যাতে এটাকে নিয়ে পাবলিসিটি করা না হয়।। জানিয়ে দেন, ”ওরা আসলে বাড়িতে তিন দিন আমাকে দেখতে পাচ্ছে না তাই চলে এসেছে। আমাকে খুব ভালোবাসে। দয়া করে ওদের ছবি কোথাও দেবেন না। ওরা শিশু, স্কুলে যেতে হয়। আমার সঙ্গে দেখা করতে এসেছে। এর সঙ্গে ধর্নার কোনও সম্পর্ক নেই।”

spot_img

Related articles

কালীঘাটে পুজো দিতে জ্ঞানেশ কুমার: শুনলেন ‘জবাব চাই’ স্লোগান

প্রবল ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। বৈধ নাগরিকেরা এখনও নিশ্চিত নন তাঁরা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। এই...

চতুর্থ দিনে ধর্না: বৈঠকের মধ্যেই কমিশনের বিরুদ্ধে সরব হবেন মমতা

বৈধ ভোটারদের গণতান্ত্রিক অধিকার কিভাবে কেড়ে নিচ্ছে কেন্দ্রের সরকারের দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন, মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে...

কোন পথে হাদির খুনিরা ভারতে: রাজ্য পুলিশের তৎপরতায় ফাঁস স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা

প্রতিবেশী দেশে নির্বাচন শেষ। বাংলায় নির্বাচনের প্রস্তুতি গত পাঁচ মাস ধরে চলছে। এই পরিস্থিতিতে বারবার বাংলা-বাংলাদেশ সীমান্তে কড়া...

আজকের দিনটি কেমন যাবে? জেনে নিন ১২ রাশির ভবিষ্যৎ

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান বিভিন্ন রাশির জাতকদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। কারও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, আবার...