Thursday, June 25, 2026

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

Date:

Share post:

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে সাতজন আইএএস আধিকারিকের বদলির কথা জানানো হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই রদবদলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে জলপাইগুড়ি জেলায়। দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক রবি প্রকাশ মিনা (২০১৭ ব্যাচ) জলপাইগুড়ির নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। বর্তমানে ওই পদে থাকা শামা পারভীনকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা ও মহকুমা স্তরেও একাধিক আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে দক্ষিণ ২৪ পরগনায় একই পদে পাঠানো হয়েছে। ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালাকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে আরামবাগের মহকুমা শাসক রবি কুমারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জয়েন্ট সেক্রেটারি পদে আনা হয়েছে। ক্যানিংয়ের মহকুমা শাসক মিঠুন বিশ্বাসকে রঘুনাথপুরে এবং রঘুনাথপুরের মহকুমা শাসক সুরভি সিংলাকে হলদিয়ার মহকুমা শাসক হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন- বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...