Monday, March 16, 2026

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

Date:

Share post:

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন কমিশনের (Election Commission)। নির্বাচনের ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বদলে দেওয়া হল রাজ্য পুলিশের ডিজি (DGP)। বদল করা হল এডিজি আইন শৃঙ্খলা (ADG, Law and Order) ও ডিজি কারা (DG Correctional Services) পদে। সেই সঙ্গে কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন অজয় নন্দা। নতুন ডিজিপি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। এডিজি আইন শৃঙ্খলা হলেন অজয় রানাডে।

রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদের পরে পুলিশের শীর্ষ দুই পদে আধিকারিক সরিয়ে দেওয়ার নজির তৈরি করল নির্বাচন কমিশন। ডিজিপি পীযূষ পাণ্ডের পরিবর্তে নতুন ডিজিপি পদে আনা হল কারা দফতরের ডিজি আইজিপি সিদ্ধিনাথ গুপ্তাকে। এডিজি, আইন শৃঙ্খলার (ADG, Law and Order) পদ থেকে বিনিত গোয়েলকে সরিয়ে আনা হল টেলিকমিউনিকেশনের এডিজি অজয় মুকুন্দ রানাডেকে। এছাড়াও রাজ্য পুলিশের কারা দফতরের ডিজি পদে আনা হল নটরাজন রমেশ বাবুকে। তিনি হোমগার্ডের ডিজি পদে ছিলেন।

আরও পড়ুন : নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা শহরের পুলিশ পদেও বড় বদল নির্বাচন কমিশনের। শহরের আইনশৃঙ্খলার পুরো নিয়ন্ত্রণও এভাবেই কায়েম করতে তৎপর নির্বাচন কমিশন। কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারকে সরিয়ে সিআইএফ-এর এডিজি অজয় নন্দাকে নিয়ে আসা হল সিপির পদে। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেভাবে রাজ্যের সরকার সাম্প্রতিক ব্যাচের আইপিএস-দের মুখ্য দায়িত্বে এনেছিল, সেই আধিকারিকদের উপরই কোপ কমিশনের। বদলে দীর্ঘদিনের পুরোনো আইপিএস ব্যাচের আধিকারিকদের নিয়ে এলো কমিশন।

spot_img

Related articles

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...