Saturday, May 16, 2026

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

Date:

Share post:

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট (Left Front) চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। ২৯৪ টি আসনের মধ্যে এদিন প্রথম দফায় ১৯২টিতে প্রার্থী তালিকা ঘোষণা হল। তার মধ্যে নেই বামেদের পোস্টার বয় শতরূপ ঘোষ। কসবা থেকে তাঁকে সরিয়ে অন্য প্রার্থী দেওয়া হয়েছে। প্রথম তালিকায় নাম নেই সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। নেই সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যের নামও। কেন্দ্র বদল হয়েছে মীনাক্ষি মুখোপাধ্যায়, দীপ্সিতা ধরদের। আর তালিকায় উল্লেখযোগ্য নাম সাবিনা ইয়াসমিন। তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস খেলতে চাইছে বামেরা।

এদিন শরিকদলগুলির সঙ্গে মুজফ্ফর আহমেদ ভবনে শরিক দলগুলির সঙ্গে বৈঠক করেন বিমান-সেলিমরা। এর পরেই প্রথম দফায় ১৯২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট (Left Front) চেয়ারম্যান। শরিকদের জন্য আসন ছেড়ে রাখা হয়েছে। তিনবার হেরে শুধু স্যোশাল মিডিয়ায় টিকে থাকা শতরূপকে কসবা থেকে সরিয়ে বামেরা। সেখানে প্রার্থী হয়েছেন দীপু দাস। ক্যাপ্টেন মীনাক্ষি আর দীপ্সিতাদের আসন বদলে হালে পানি পেতে চাইছে বামেরা।

২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন-পরবর্তী ঘটনায় মৃত্যু হয় স্কুলছাত্রী তমন্না খাতুনের। এবার তাঁর মা সাবিনা ইয়াসমিনকে ওই কেন্দ্রে প্রার্থী করেছেন সিপিএম। সেন্টিমেন্টাল তাস খেলার চেষ্টা বলে মত রাজনৈতিক মহলের। প্রথম তালিকায় সুজন, সেলিম, সৃজনদের নাম না থাকলেও যাদবপুরে প্রার্থী হচ্ছেন প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। দীপ্সিতা ধরকে হুগলি থেকে সরিয়ে দমদম (উত্তর)-এ প্রার্থী করা হয়েছে। উত্তরপাড়ায় প্রার্থী হয়েছেন মীনাক্ষি মুখোপাধ্যায়। পানিহাটিতে কলতান দাশগুপ্ত, মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়, রাজারহাট-নিউটাউন সপ্তর্ষি দেব প্রার্থী।

প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বিমান জানান, আগামী কয়েকদিনে বাকি তালিকা ঘোষণা হবে।

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...