Tuesday, May 19, 2026

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

Date:

Share post:

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া তাঁর ব্যক্তিগত মূল্যবোধ ও নীতির সঙ্গে না মেলায় ইস্তফা দিয়েছেন তিনি।

সূত্রের খবর, কিছু দিন ধরেই ব্যাঙ্কের বোর্ডের মধ্যে কাজকর্ম নিয়ে মতভেদ চলছিল। তারপরেই ইস্তফা অতনুর। তাঁর পদত্যাগের পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেকি মিস্ত্রিকে (Keki Mistri)অন্তর্বর্তী পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। কেকি জানিয়েছেন, “অতনু চক্রবর্তী চিঠিতে যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সে সম্পর্কে আমরা কেউই অবগত নই।”

২০২১ সালের মে মাসে অতনু চক্রবর্তী এইচডিএফসি ব্যাঙ্কের বোর্ডে যোগ দেন। তিনি গুজরা, ট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। কেন্দ্রীয় সরকারের তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০১৯-২০ অর্থবর্ষে অতনু চক্রবর্তী অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব ছিলেন। সেই সময় তিনি বিভিন্ন মন্ত্রক ও দফতরের অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বাজেট তৈরির পুরো প্রক্রিয়াও তিনি দেখভাল করতেন।

বৃহস্পতিবার লেনদেন শুরুর আগেই এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম ৮.৭ শতাংশ কমে গিয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। এর বাজারমূল্য প্রায় ১২.৯৭ লক্ষ কোটি টাকা। এই ঘটনার পরে বৃহস্পতিবার নজরে থাকবে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার।

 

Related articles

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...