Tuesday, May 19, 2026

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

Date:

Share post:

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই উত্তর ২৪ পরগনার (North 24 parganas) হাড়োয়ার তৃণমূল কর্মীর (TMC রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে হাড়োয়া থানার ঝুজুরগাছা গ্রামের রাস্তার পাশে মশিউর কাজির (Moshiur Kazi) দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের (Haroa Police Station)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩৮ বছর বয়সী মশিউর সক্রিয় তৃণমূল কর্মী। তাঁর বাড়ি দেগঙ্গার (Deganga) চাপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামে। এদিন সকালে যখন তাঁর দেহ উদ্ধার করা হয় তখন দেখা যায় শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কব্জি থেকে দুহাতের কিছু অংশ কাটা এমনকি একটি পাও ভাঙ্গা বলে দাবি স্থানীয়দের। মৃতের পরিবারের অভিযোগ, বুধবার মশিউর এর কাছে ফোন আসে। এরপর তিনি বেরিয়ে যান। তারপর সারারাত খোঁজ করেও সন্ধান মেলেনি। সকালে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।মৃতের দাদার মোতালেব কাজির দাবি, দেহ যাতে কেউ শনাক্ত করতে না পারে সেজন্যই খুন করে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক যোগ রয়েছে বলে অভিযোগ করছে মৃতের পরিবার। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রাও। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তদন্তে হাড়োয়া থানার পুলিশ।

 

Related articles

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...