Thursday, March 19, 2026

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

Date:

Share post:

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার, কার্তিক বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়, সন্দীপ বক্সী। ঘণ্টাখানেকের এই বৈঠক নিয়ে কেউ মুখ খোলেননি। তবে জানা গিয়েছে, এই বৈঠকেই তৈরি হয়েছে নয়া স্লোগান— ‘উন্নয়ন ঘরে ঘরে— ঘরের মেয়ে ভবানীপুরে’। রণকৌশল-প্রচারসূচি-মিছিল-সাংগঠনিক সমন্বয়— সব খতিয়ে দেখে চূড়ান্ত করতেই এই বৈঠক।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শুক্রবার থেকেই এই কেন্দ্রের অন্তর্গত কাউন্সিলররা নেত্রী-প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ডোর টু ডোর প্রচারে বেরোবেন। সঙ্গে হাতে থাকবে ভোটার তালিকা। ছবির নকশা সকলের ক্ষেত্রেই একই থাকবে। এ ছাড়াও আরও একবার প্রয়োজনে দুবার ভোটার

তালিকা স্ক্রুটিনি করবে নেতা-কর্মীরা— এখনও যাদের নাম বিচারাধীন রয়েছে তাদের পাশে থাকতে। প্রয়োজনে ফর্ম-ফিলাপ থেকে আইনজীবী ঠিক করা— তাদের শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া-আসা অর্থাৎ সর্বতোভাবে পাশে থাকতে হবে। নেত্রী কবে তাঁর নিজের কেন্দ্রে প্রচারে বা বড় জনসভা করবেন তা তিনি নিজেই জানিয়ে দেবেন। তবে তার আগে পুরো ভবানীপুর কেন্দ্র চষে ফেলবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। এক ইঞ্চিও জমি ছাড়া হবে না কাউকে।

আরও পড়ুন – জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...