Thursday, May 21, 2026

পুলিশের নয়া উদ্যোগে গাড়ির গতি বাড়ল ভিআইপি রোডে

Date:

Share post:

ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং (Haldiram Crossing, VIP road) অন্যতম যানজটপ্রবণ মোড় হিসেবে খ্যাত। এমতাবস্থায় বিধাননগর ট্র্যাফিক পুলিশের নতুন পরীক্ষামূলক পদক্ষেপে বদলে গেল যানজটের সেই পরিচিত ছবি। হলদিরাম থেকে কৈখালি সিগন্যালিং ব্যবস্থার আমূল পরিবর্তন করা হল এবং যাত্রাপথ পাল্টানো হল। এর ফলেই দেখা গেল গাড়ির গড় গতিবেগ আগের চেয়ে প্রায় দ্বিগুণ বাড়ানো সম্ভব হয়েছে। এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের আওতায় থাকা হলদিরাম ক্রসিংয়ে কিছু পরীক্ষামূলক পরিবর্তন আনা হয়েছে। হলদিরাম মোড়ের সিগন্যাল-নির্ভর ‘রাইট টার্ন’ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কৈখালি সাব-ট্র্যাফিক গার্ড অফিসের সামনে একটি ‘ফ্রি রাইট টার্ন’-করিয়ে ডানদিকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিউ টাউন থেকে আসা গাড়িগুলির জন্য তেঘরিয়ার দিকে যাওয়ার পথ এখন ‘ফ্রি লেফ্‌ট টার্ন’।

ছুটির দিন ছাড়াও সপ্তাহের অন্য দিনগুলিতেও এই ব্যবস্থার জন্য যে সকলেই বেশ লাভবান সেই কথাই শোনা গেল স্থানীয়দের একাংশ ও পথচলতি মানুষের কাছে। পুলিশ সূত্রে খবর, এখন বাগুইআটি ফ্লাইওভার থেকে নেমে হলদিরাম পৌঁছতে সময় লাগছে ২ মিনিট বা তারও কম। কোনও সিগন্যালের বাধা ছাড়াই কৈখালি থেকে হলদিরাম যাওয়া যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে। ডিজিটাল ট্র্যাফিক মনিটরিং প্ল্যাটফর্ম (digital traffic monitoring platform)  এবং গুগল ম্যাপের তথ্য বলছে, আগে দমদম পার্ক থেকে হলদিরাম পর্যন্ত যানবাহনের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১৭-১৮ কিলোমিটার, কিন্তু সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে ঘণ্টায় ৩৪-৩৫ কিলোমিটারে। এমনকি কৈখালি থেকে হলদিরামের দিকে গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার থেকে বেড়ে ঘণ্টায় ২৫ কিলোমিটার হয়ে গিয়েছে।

 

Related articles

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...