Wednesday, May 20, 2026

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

Date:

Share post:

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের ময়দানে টেনে আনে। সেই রকমই ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) স্বামী জ্যোতির্ময়ানন্দজি ওরফে উৎপল মহারাজকে (Utpal Maharaj) দলে টেনে এবারের ভোটে প্রার্থী করেছে বিজেপি (BJP)। আর তার পরেই উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ। যদিও ওই সন্ন্যাসী বিজেপি প্রার্থীর দাবি, তিনি নিজেই ইস্তফাপত্র জমা দিয়েছিলেন।

উমা ভারতী থেকে শুরু করে যোগী আদিত্যনাথ- বিজেপি সক্রিয় রাজনীতিতে এরকম গেরুয়াবসনধারী অনেককেই দেখা যায়। গোবলয়ের সেই কালচার বাংলাতেও আনতে চাইছে পদ্মশিবির। আর সেই জন্যেই এবারের বাংলার বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) স্বামী জ্যোতির্ময়ানন্দজি ওরফে উৎপল মহারাজকে প্রার্থী করে তাঁরা।

এই কথা জানানর পরেই উৎপল মহারাজকে সংঘ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত সেবাশ্রম সংঘের স্যোশাল মিডিয়া পেজে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়,
“স্বামী জ্যোতির্ময়ানন্দ (উৎপল মহারাজ) রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগদান করেছে। এই সংবাদ পাওয়ামাত্রই সংঘ কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ে পরিচালন সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছে সংঘ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।”

যদিও বহিষ্কারের কথা অস্বীকার করে উৎপল মহারাজ জানান, “ভারত সেবাশ্রম সংঘে থেকে প্রত্যক্ষ রাজনীতি করা যায় না কিন্তু রাজনীতিতে যোগ দেওয়া আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আগেই ইস্তফাপত্রও জমা দিয়েছিলাম। তারপর পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তাঁর দাবি, সেই ইস্তফা পত্র গ্রহণ করেছে ভারত সেবাশ্রম সংঘ।

Related articles

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...